East Bardhaman News: রং-তুলিতে সচেতনতার বার্তা! জঙ্গলে আগুন রুখতে অভিনব উদ্যোগ, দিশা দেখাচ্ছে বর্ধমানের ‘আলপনা গ্রাম’
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: মাইক হাতে প্রচার নয়! জঙ্গলে আগুন রুখতে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ‘আলপনা গ্রামে’ অভিনব উদ্যোগ। গ্রামের দেওয়ালগুলিতে নানা রকমের ছবি এঁকে জঙ্গল ও পরিবেশরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
advertisement
1/5

জঙ্গলঘেরা গ্রাম পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের লবণধার। পাতা ঝরার মরশুম এলেই প্রায়ই আগুন লাগে সংলগ্ন জঙ্গলে। অনেক সময় অভিযোগ ওঠে, মানুষের অসচেতনতার কারণেই এই আগুন লেগেছে। সেই সমস্যার মোকাবিলায় এবং মানুষকে সচেতন করতে গ্রামের কয়েকজন যুবক মিলে এক অভিনব উদ্যোগ নিয়েছেন। গ্রামের বাড়ির দেওয়ালে ছবি এঁকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের তিনদিনের চিত্রাঙ্কন কর্মশালা। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
বর্তমানে লবণধার গ্রাম ধীরে ধীরে ‘আলপনা গ্রাম’ নামেই পরিচিতি লাভ করেছে। যদিও এই নামটি ঠিক কে বা কারা দিয়েছেন, তা আজও গ্রামবাসীদের কাছে স্পষ্ট নয়। তবু নামের থেকেও বড় হয়ে উঠেছে এই গ্রামের উদ্যোগ। জঙ্গল ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে গ্রামের দেওয়ালগুলিই হয়ে উঠেছে শিল্পীদের ক্যানভাস।
advertisement
3/5
গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় জঙ্গলের গাছপালা, পাশাপাশি বিপদের মুখে পড়ে সেখানে বসবাসকারী নানা প্রাণী। এর ফলে পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়ে। এই বিষয়টি সামনে রেখেই স্থানীয় কয়েকজন যুবক একটি সংগঠন গড়ে তোলেন এবং গ্রামের মানুষকে সচেতন করার জন্য দেওয়ালে ছবি আঁকার কাজ শুরু করেন।
advertisement
4/5
সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যোগ ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু পূর্ব বর্ধমান নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিনরাজ্য থেকেও শিল্পীরা এসে এই কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। তাঁদের আঁকা নানা সামাজিক ও পরিবেশ বিষয়ক চিত্রে রঙিন হয়ে উঠেছে গ্রামের বাড়ির দেওয়াল। এই বছরও প্রায় ৩০ জন শিল্পী এই কর্মশালায় অংশ নিতে লবণধার গ্রামে এসেছেন।
advertisement
5/5
পরিবেশপ্রেমী অর্ণব দাস বলেন, “এই উদ্যোগ সত্যিই অভিনব। এখন এই গ্রাম গোটা দেশে পরিচিতি পেয়েছে। আমিও এই কর্মশালায় অংশগ্রহণ করেছি। তবে শুধু ছবি আঁকলেই হবে না, মানুষকে আরও সচেতন হতে হবে। তাহলেই আমরা সকলে মিলে পরিবেশ রক্ষা করতে পারব।” (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: রং-তুলিতে সচেতনতার বার্তা! জঙ্গলে আগুন রুখতে অভিনব উদ্যোগ, দিশা দেখাচ্ছে বর্ধমানের ‘আলপনা গ্রাম’