TRENDING:

দু'শো বছরের ঐতিহ্যে বিদ্যার আরাধনা! বল্লভপুরের প্রাচীন সরস্বতী মন্দিরে বীণাপাণির আগমনে মাছ ধরার ইতিহাস, মনস্কামনা পূরণে ছুটে আসেন ভক্তরা

Last Updated:

Saraswati Puja 2026: মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকায় রয়েছে সুপ্রাচীন একটি সরস্বতী মন্দির। প্রায় দুই শতাব্দী ধরে এখানে পূজিত হন বিদ্যার দেবী। মৎস্যজীবীদের জালে ধরা পড়া বাঁশ দিয়ে তৈরি বিশেষ এক মাছ ধরার সরঞ্জাম থেকেই এই পুজোর প্রচলন শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় রাজ্যজুড়ে মেতে ওঠেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষা অনুরাগী মানুষজন। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পুজো এখন একদিনের আনন্দ উৎসবে পরিণত হয়েছে। সকাল থেকেই পুষ্পাঞ্জলি, খাতা-কলম পুজো আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকে চারপাশ। তবে এই অস্থায়ী পুজোর আড়ালেই রাজ্যের হাতে গোনা কয়েকটি স্থানে রয়েছে প্রাচীন সরস্বতী মন্দির। যার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকার সুপ্রাচীন সরস্বতী মন্দির।
advertisement

শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী বীণাপাণির আগমনের মধ্য দিয়ে শুরু হয় পুজো। প্রায় দুই শতাব্দী ধরে একই নিয়ম ও নিষ্ঠার সঙ্গে এই মন্দিরে সরস্বতী পুজো হয়ে আসছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যজীবীদের জালে ধরা পড়া বাঁশ দিয়ে তৈরি বিশেষ এক মাছ ধরার সরঞ্জাম থেকেই এই পুজোর প্রচলন শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এলাকাবাসীর উদ্যোগে এই পুজো একটি পূর্ণাঙ্গ ঐতিহ্যের রূপ নেয়।

advertisement

আরও পড়ুনঃ সকালে কাজে এসে ছাঁটাইয়ের নোটিস! রাতারাতি বসিয়ে দেওয়া হল ৫০ জন কর্মীকে, হাওড়া জুট মিলের বাইরে বিক্ষোভ

এখানে দেবীর আরাধনা শুধু একদিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে একাধিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজিত হন বিদ্যার দেবী। ভীম একাদশীর পরে নিয়ম মেনে মৃন্ময়ী প্রতিমার বিসর্জন দেওয়া হয়। পুজো উপলক্ষে দেবীর প্রসাদেও থাকে নানা বৈচিত্র্য। মনস্কামনা জানাতে ছাত্রছাত্রীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এই মন্দিরে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

বর্তমানে এলাকাবাসীর উদ্যোগে প্রাচীন এই মন্দিরের সংস্কার কাজ হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দেবীর একটি স্থায়ী প্রতিমা প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও প্রায় দুশো বছরের ইতিহাস ও সাবেকি রীতিকে আঁকড়ে ধরে আজও মেদিনীপুর শহরের এই সরস্বতী মন্দির স্মরণ করিয়ে দেয়-ঐতিহ্য আর বিশ্বাসের এক অনন্য অধ্যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দু'শো বছরের ঐতিহ্যে বিদ্যার আরাধনা! বল্লভপুরের প্রাচীন সরস্বতী মন্দিরে বীণাপাণির আগমনে মাছ ধরার ইতিহাস, মনস্কামনা পূরণে ছুটে আসেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল