TRENDING:

Nurser Death: কোচবিহারে আগুনে পুড়ে সরকারি হাসপাতালের নার্সের মৃত্যু! সন্দেহের তির আহত স্বামীর দিকে, ক্রমশ ঘনাচ্ছে রহস্য

Last Updated:

Cooch Behar Nurser Death: আগুনে পুড়ে কোচবিহারের সরকারি হাসপাতালের মহিলা নার্সের মৃত্যু। অগ্নিদগ্ধ হয়েছেন নার্সের স্বামীও। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের সন্দেহ, স্ত্রীয়ের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার, শুভঙ্কর সাহা: কোচবিহারে গায়ে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক নার্সের। অগ্নিদগ্ধ হয়েছেন ওই নার্সের স্বামীও। তিনি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বকশিবাড়ি এলাকায়। কে বা কারা এই আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
আগুনে পুড়ে মৃত্যু (প্রতীকী ছবি)
আগুনে পুড়ে মৃত্যু (প্রতীকী ছবি)
advertisement

জানা যাচ্ছে, মৃত নার্সের নাম ছন্দা রায় (৩৫)। তিনি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের নার্স ছিলেন। আগুনে শরীরের সিংহভাগ পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে ছন্দার। তাঁর স্বামী রঞ্জিত রায় অগ্নিদগ্ধ হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। রঞ্জিত পেশায় গাড়িচালক। স্থানীয়দের সন্দেহ, রঞ্জিতই তাঁর স্ত্রীয়ের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ  বহরমপুরে ‘স্কাই ওয়াচিং’এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন, গ্রহ-নক্ষত্র খুঁটিয়ে দেখল পড়ুয়ারা

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নার্স ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর স্বামী এখানে থাকতেন না। মাঝেমধ্যে আসতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিউটি থেকে বাড়ি ফেরেন ছন্দা। এর কিছুক্ষণের মধ্যেই মহিলার তারস্বরে চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন পাড়া প্রতিবেশী। এসে দেখেন, বাড়ির মধ্যে দাউ দাউ করে জ্বলছেন মহিলা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নার্সের। ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন মহিলার স্বামী।

advertisement

আরও পড়ুনঃ পড়ুয়াদের সুপ্ত প্রতিভা উন্মোচনে হাওড়ায় ট্যালেন্ট হান্ট! অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার, শিক্ষার মান ও মেধার উন্নয়নে পঞ্চায়েতের উদ্যোগ

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণের ১০০ বছর সম্পূর্ণ! শান্তিনিকেতনে হাজির বহু ইতালিবাসী
আরও দেখুন

স্থানীয়দের অভিযোগ, লোকজন দেখে রঞ্জিত রায় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় স্থানীয়রাই তাকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে। আগুনে শরীরেরও বেশ কিছুটা অংশ পুড়ে যায় রঞ্জিতেরও। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নিহত মহিলার স্বামীই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nurser Death: কোচবিহারে আগুনে পুড়ে সরকারি হাসপাতালের নার্সের মৃত্যু! সন্দেহের তির আহত স্বামীর দিকে, ক্রমশ ঘনাচ্ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল