TRENDING:

Accident: চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথে বিপত্তি! বেলদায় সড়ক দুর্ঘটনায় জখম অন্তত ৬ তীর্থযাত্রী

Last Updated:

Accident: বেলদাতে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা, মাল বোঝাই লরি, পিকআপ ভ্যান ও প্রোটন সংঘর্ষে আহত হলেন কমপক্ষে প্রায় ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শিশু তলা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, শঙ্কর রাই: বেলদাতে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা, মাল বোঝাই লরি, পিকআপ ভ্যান ও প্রোটন সংঘর্ষে আহত হলেন কমপক্ষে প্রায় ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শিশু তলা এলাকায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে এদিন দাঁতনের দিক থেকে একটি মাল বোঝাই লরি বেলদার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপ ভ্যান গাড়িকে ধাক্কা মারে সেই পিকআপ ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অনলাইনে এসে অপরদিক থেকে যাওয়া একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত হন টোটো তে থাকা কমপক্ষে প্রায় ছয় জন যাত্রী।

advertisement

আরও পড়ুনঃ মার্কিন হামলার পর ড্রোনে পাল্টা আঘাত হানতে পারে ইরান? ক্যালিফোর্নিয়াতে হামলার সতর্কতা

বেলদা থেকে উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথেই ঘটে এই বড় বিপত্তি। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে উদ্ধার করে বেলদা থানার পুলিশ। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হলেও পরে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় পুনরায় স্বাভাবিক হয়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথে বিপত্তি! বেলদায় সড়ক দুর্ঘটনায় জখম অন্তত ৬ তীর্থযাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল