Iran ‘Surprise Attack’: মার্কিন হামলার পর ড্রোনে পাল্টা আঘাত হানতে পারে ইরান? ক্যালিফোর্নিয়াতে হামলার সতর্কতা
- Published by:Salmali Das
Last Updated:
Iran ‘Surprise Attack’: মার্কিন হামলার জেরে ইরান ক্যালিফোর্নিয়া উপকূলে ড্রোন হামলা চালাতে পারে বলে এফবিআই সূত্রে খবর। গোয়েন্দা মহলের আশঙ্কা, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে প্রশান্ত মহাসাগর বা মেক্সিকো সীমান্ত থেকেও হামলার চেষ্টা হতে পারে।
ক্যালিফোর্নিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোন হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পুলিশ বিভাগকে সতর্ক করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জেরে ইরান ড্রোন ব্যবহার করে পশ্চিম উপকূলে পাল্টা আঘাত হানতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকের একটি সতর্কবার্তায় এফবিআই জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই এমন তথ্য পাওয়া যায় যে, অজ্ঞাত একটি জাহাজ থেকে মানববিহীন ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে, বিশেষত ক্যালিফোর্নিয়ার উপর আচমকা হামলার পরিকল্পনা থাকতে পারে।তবে সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা হামলাকারীদের সম্পর্কে এখনও অতিরিক্ত কোনও তথ্য নেই বলেই জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কিচেনে আর গ্যাস নেই! বিখ্যাত এই রেস্তোরাঁয় কী ঘটল জানেন? আগামী দিনে মানুষ খাবে কোথায়!
এদিকে মার্কিন গোয়েন্দা মহলে সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মেক্সিকোর মাদকচক্রগুলির মধ্যে দ্রুত হারে ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ছে। সেই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বাহিনী বা স্থাপনায় হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালায়। ওই অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইসরায়েল এই অভিযানের নাম দেয় “Operation Roaring Lion”, আর যুক্তরাষ্ট্রের তরফে এর নাম ছিল “Operation Epic Fury”।
মার্কিন স্বরাষ্ট্র দফতরের প্রাক্তন গোয়েন্দা প্রধান জন কোহেন বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কিংবা মেক্সিকো সীমান্ত— দুই দিক থেকেই ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর দাবি, ইরানের দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোতে প্রভাব রয়েছে এবং তাদের কাছে প্রয়োজনীয় ড্রোন প্রযুক্তিও আছে।
advertisement
কোহেনের মতে, সম্ভাব্য হুমকি সম্পর্কে আগাম সতর্কতা জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে স্থানীয় ও রাজ্য প্রশাসন এই ধরনের হামলার মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 7:40 AM IST










