TRENDING:

Paschim Bardhaman News: হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক আসানসোলে! বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

চালকের বুদ্ধিমত্তার জেরে বড়সড়ো অ্যাসিড বিপর্যয় থেকে রক্ষা পেল আসানসোল। অ্যাসিড ট্যাংকার চালক বিপর্যয়ের আভাস পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : চালকের বুদ্ধিমত্তার জেরে বড়সড়ো অ্যাসিড বিপর্যয় থেকে রক্ষা পেল আসানসোল। অ্যাসিড ট্যাংকার চালক বিপর্যয়ের আভাস পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলের কাছে। তারপর মধ্যরাতে পুলিশ, দমকল এবং চালকের তৎপরতায় অ্যাসিড বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ভিন রাজ্যের একটি ট্যাঙ্কারে অ্যাসিড বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়। কিন্তু চালক বুঝতে পারেন ট্যাংকার থেকে অ্যাসিড লিক করছে। ঘটনা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তিনি পদক্ষেপ করেন।
advertisement

ট্যাঙ্কারটিকে নিয়ে চলে যান একটি ফাঁকা জায়গায়। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশের কাছেও। পুলিশ দমকল নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। এরপর রাতে ঘন্টাখানেক চলে অভিযান। তারপরেই বিপদ থেকে পাওয়া গিয়েছে রক্ষা। জানা গিয়েছে, একটি অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার ভিন রাজ্য থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ওই ট্যাঙ্কারে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু ওই ট্যাঙ্কার চালক আসানসোল - ঝাড়খন্ড সংলগ্ন ডুবুরডি চেকপোস্টের কাছে বুঝতে পারেন, ট্যাংকার থেকে অ্যাসিডলিক করছে। এরপরেই তিনি ট্যাঙ্কারটিকে নিয়ে চলে যান একটি ফাঁকা জায়গায়।

advertisement

আরও পড়ুনঃ কাঁধে গুরুদায়িত্ব! দেশের বিশাল কর্মযজ্ঞে সামিল দুর্গাপুর এনআইটি

ডুবুরডি চেকপোস্ট থেকে দ্রুত গতিতে চালক ট্যাংকারটি নিয়ে যান জাতীয় সড়কের পাশে অবস্থিত দামাগরিয়া রেল ব্রিজের নিচে। খবর যায় পুলিশের কাছেও। সেখানে এসে হাজির হয় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। সঙ্গে আসেন দমকল কর্মীরা। ট্যাঙ্কার থেকে সমস্ত অ্যাসিড বের করে দেওয়া হয়। যদিও ওই সময় অ্যাসিড ঝাঁজালো গন্ধে রীতিমতো অসুবিধা সম্মুখীন হয়েছেন পুলিশ কর্মী, দমকল কর্মী এবং ট্যাংকার চালক। তবে চালকের বুদ্ধিমত্তা ও তৎপরতায় এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ায় আবর্জনার স্তূপ হাতড়াচ্ছে একদল মানুষ! কীসের খোঁজে জানলে চমকে উঠবেন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক আসানসোলে! বড় বিপদ থেকে রক্ষা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল