TRENDING:

Bomb Threat at Court : ‘কোর্টে রাখা আছে বোমা’! মেইল ঘিরে আতঙ্ক, খালি করা হল আসানসোল আদালত

Last Updated:
Bomb Threat at Court : আদালত চত্বরে বোমা রাখার হুমকি, খালি করা হল আদালত চত্বর। শুধু আসানসোল নয় রাজ্যের একাধিক হতে এসেছে এরকম হুমকির ই-মেল।
advertisement
1/6
‘কোর্টে রাখা আছে বোমা’! মেইল ঘিরে আতঙ্ক, খালি করা হল আসানসোল আদালত
আসানসোল জেলা আদালত চত্বরে বোমা রাখার হুমকি, খালি করা হল আদালত চত্বর, ঘটনাস্থলে পৌঁছেছে স্নিফার ডগ ও বোম স্কোয়ার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
কলকাতা,মুর্শিদাবাদের পর এবার আসানসোলেও ই-মেলের মাধ্যমে এসেছে বোমা রাখার হুমকি। রাজ্যের একাধিক আদালতে বোমা রাখার রয়েছে বলে এসেছে ই-মেল।ই-মেলের মাধ্যমে বোমা রাখার হুমকি আসায় তড়িঘড়ি খালি করে দেওয়া হয় আসানসোল জেলা ও দায়রা জজ আদালত চত্বর।
advertisement
3/6
মঙ্গলবার হঠাৎই জেলা জজের কাছে একটি ই-মেল আসে, যেখানে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়। সঙ্গে সঙ্গে আদালত ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
advertisement
4/6
পুলিশের তরফে গোটা এলাকা ঘিরে খেলা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। বোম স্কোয়াড ও স্নিফার ডগ এনে আদালতের প্রতিটি কোণায় চালানো হচ্ছে তল্লাশি।আদালত চত্বর জুড়ে তৈরি হয় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ।
advertisement
5/6
জেলা জজ বলেন, কোথাও বোম প্লান্ট করা হয়েছে বলা হয়েছিল। এটা সম্ভবত একটি ভুয়ো হুমকি কিন্তু সকলের নিরাপত্তার জন্য আমরা সেফটি সিকিউরিটি নিয়েছি। ১১.৩০ নাগাদ একটি ই-মেলে আসে।তাতে লেখা ছিল কোন একটি সংগঠন ইতিমধ্যেই কোর্ট চত্বরে বোম রেখেছে। বোম স্কোয়াড এসে তল্লাশি চালিয়েছে।
advertisement
6/6
প্রশাসন সূত্রে জানা গেছে, তল্লাশি করে দেখেছি কোন কিছু পাওয়া যায়নি। ই-মেলটির উৎস খতিয়ে দেখা হচ্ছে। এটি ভুয়ো হুমকি নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Bomb Threat at Court : ‘কোর্টে রাখা আছে বোমা’! মেইল ঘিরে আতঙ্ক, খালি করা হল আসানসোল আদালত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল