TRENDING:

West Bardhaman News: জেলা আদালতে বোমাতঙ্ক, পড়িমরি করে বাইরে বেরিয়ে এলেন সবাই! তোলপাড় কাণ্ড আসানসোলে, বাদ গেল না দুর্গাপুরও

Last Updated:

West Bardhaman News: মঙ্গলবার সকাল থেকে হুলস্থুল কাণ্ড পশ্চিম বর্ধমান জেলায়। আসানসোল জেলা আদালতে বোমাতঙ্ক। আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা আদালতেও। তাড়াহুড়ো করে আদালত থেকে বেরিয়ে আসেন আইনজীবী, বিচারক, বিচার প্রার্থীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল ও দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলায় বোমাতঙ্ক। বোমাতঙ্ক আসানসোল জেলা আদালতে। একইসঙ্গে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা আদালতেও। এই বোমাতঙ্কের খবর পাওয়ার পরেই জেলা আদালত চত্বর খালি করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরও। যার ফলে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ দুটি শহরেই।
আসানসোল জেলা আদালতে আতঙ্ক (প্রতিকী ছবি)
আসানসোল জেলা আদালতে আতঙ্ক (প্রতিকী ছবি)
advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার আসানসোল জেলা আদালতের বিচারকের কাছে বোমাতঙ্কের খবরটি আসে। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। অন্যদিকে দ্রুততার সঙ্গে আদালত চত্বর খালি করে দেন বিচারক, আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরও একই আতঙ্কের পরে সুরক্ষার জন্য খালি করে দেওয়া হয়। আইনজীবী, বিচারক থেকে শুরু করে আদালতের অন্যান্য কর্মী, বিচার প্রার্থীরাও আদালত ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: ফেলে দেওয়া পাথরের গুঁড়ো নিয়ে নতুন বিজনেস আইডিয়া, অঢেল আয় করছেন প্রৌঢ়! আপনার দিন বদলে দেবে এই ব্যবসা

অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়ার পরে আসানসোল জেলা আদালত এবং দুর্গাপুর আদালত পুলিশ কর্মীরা ঘিরে ফেলেছেন। ডগ স্কোয়াড নিয়ে এসে চলছে তল্লাশি। অন্যদিকে বোম স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে আদালতের সাধারণ কর্মী, বিচারপ্রার্থী, আইনজীবী এবং স্থানীয়দের মধ্যেও।

advertisement

আরও পড়ুন: কেমিক্যালকে বিদায় জানিয়ে ঘরোয়া পদ্ধতিতে আবির তৈরির রেকর্ড ব্যস্ততা তমলুকে, রঙের উৎসবে বাম্পার লক্ষ্মীলাভ

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

সূত্রের খবর ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, আদালত চত্বরে বোম রাখা হয়েছে, এমনই খবর আসে। তারপরেই শুরু হয়ে যায় তোলপাড় কাণ্ড। জানা গিয়েছে তামিলনাড়ু থেকে বোম রাখার খবরটি এসেছে। কে বা কারা বা কোন সংগঠন এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে সুরক্ষার কারণে খালি করে দেওয়া হয়েছে আদালত। ফলে কর্মব্যস্ত দিনে জেলার আইনি পরিষেবা ব্যাহত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: জেলা আদালতে বোমাতঙ্ক, পড়িমরি করে বাইরে বেরিয়ে এলেন সবাই! তোলপাড় কাণ্ড আসানসোলে, বাদ গেল না দুর্গাপুরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল