TRENDING:

Durgapur News : 'মাথায় চোট, কোথায় আছি জানি না' পড়তে বেরিয়ে নিখোঁজ যুবক

Last Updated:

পেরিয়ে গিয়েছে দুদিন। কিন্তু এখনও তার হদিশ পাওয়া যায়নি। তার বাবা রামানুজ সাউ জানিয়েছেন, মাঝেমধ্যে ছেলের ফোন অন হলেও, পরক্ষণেই সুইচ অফ হয়ে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্ডাল, পশ্চিম বর্ধমান : প্রত্যেকদিনের মতই টিউশন পড়তে বেরিয়েছিলেন বছর একুশের যুবক। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়ি ফিরে আসেন নি তিনি। বদলে বাড়িতে এসেছে একটি হোয়াটস অ্যাপ বার্তা। যেখানে লেখা, "আমার মাথায় চোট। কোথায় আছি জানি না। আর এই একটি মেসেজেই পরিবারের সকলের ঘুম উড়েছে।"  গত ২৭ এপ্রিল পড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেন নি রবি কান্ত সাউ। ঘটনার দুদিন কেটে গেলেও, এখনও পর্যন্ত তার হদিস পাওয়া যায় নি।
advertisement

জানা গিয়েছে, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা থেকে প্রতিদিনের মতো পড়তে বেরিয়েছিলেন বছর একুশের যুবক রবি কান্ত। প্রত্যেক দিন তিনি দুপুরের পরে বাড়ি ফিরে আসতেন।

আরও পড়ুন: এই গরমে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে জল, বাতাসা সঙ্গে গ্লুকোজ! কুর্ণিশ এই রিক্সাচালককে

কিন্তু গত ২৭ তারিখ পড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেননি তিনি। দুপুর গড়িয়ে বিকেল হলে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোনও হদিস পাওয়া যায়নি। তার মধ্যে পরিবারের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা আসে। মাথায় চোট লেগেছে, কোথায় আছ জানিনা। তারপর পেরিয়ে গিয়েছে দুদিন। কিন্তু এখনও তার হদিশ পাওয়া যায়নি। তার বাবা রামানুজ সাউ জানিয়েছেন, মাঝেমধ্যে ছেলের ফোন অন হলেও, পরক্ষণেই সুইচ অফ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে তারা ব্যাপক চিন্তায়।

advertisement

View More

আরও পড়ুন: এই গরমে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে জল, বাতাসা সঙ্গে গ্লুকোজ! কুর্ণিশ এই রিক্সাচালককে

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। ইতিমধ্যেই অন্ডাল থানার কাছে একটি নিখোঁজ ডায়রি দায়ের করা হয়েছে। পুলিশও খোঁজ খবর শুরু করেছে। কিন্তু পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া যুবকের খোঁজ পাওয়া যায় নি এখনও।

advertisement

স্থানীয়রা বলছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে অনুমান করা হচ্ছে কোনও খারাপ অভিসন্ধি নিয়ে ওই পড়ুয়াকে অপহরণ করা হয়েছে। বা তার সঙ্গে কোনও খারাপ ঘটনা হয়েছে। স্থানীয়রা সকলেই চাইছেন, দ্রুত রবি কান্তকে উদ্ধার করা হোক। পুলিশ এই বিষয়ে আরও গুরুত্ব সহকারে নজর দিক।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : 'মাথায় চোট, কোথায় আছি জানি না' পড়তে বেরিয়ে নিখোঁজ যুবক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল