TRENDING:

Bengal Cricket : বাংলার হয়ে খেলার সুযোগ! সিএবির নজরে জেলার অনূর্ধ্ব ১৫ প্রতিভারা, ভাল ক্রিকেটার খুঁজতে বড় উদ্যোগ

Last Updated:

CAB : অনূর্ধ্ব ১৫ বিভাগের ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হল মালদহে। হাওড়া, হুগলি, কোচবিহার তিনটি জেলার ক্রিকেট ক্রিকেটারদের নিয়ে মালদহ ডিএসএ ময়দানে তিন দিনব্যাপী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন : জেলা থেকে রাজ্য স্তরের খেলোয়াড় গড়ে তুলতে অভিনব উদ্যোগ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর উদ্যোগে রাজ্য স্তরের খেলোয়াড় বেছে নিতে জেলা ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন।
advertisement

অনূর্ধ্ব ১৫ বিভাগের খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হল মালদহে। হাওড়া, হুগলি, কোচবিহার তিনটি জেলার ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে মালদহ ডিএসএ ময়দানে তিন দিনব্যাপী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। যেখানে ম্যান অফ দ্যা ম্যাচ প্লেয়ারদের বেস্ট খেলোয়াড় হিসেবে সিএবির বাংলার দলের জন্য বেছে নেওয়া হবে।

মালদহ ডিএসএ সদস্য দেবব্রত সাহা জানান, “প্রতিটি জেলায় খেলার মাধ্যমে প্লেয়ারদের বেছে নেওয়া হচ্ছে। এদিন এই খেলায় প্লেয়ার নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বাংলা দলের ক্রিকেটার ইন্দ্র ভূষণ রায়, অনূর্ধ্ব ১৯ বাংলা দলের বর্তমান কোচ সৌরাশিষ লাহিড়ী। খেলায় মেন অফ দ্যা ম্যাচ প্লেয়ার এবং ভাল খেলোয়াড়দের বেছে নেওয়া হয় বাংলা দলের জন্য।”

advertisement

তিনদিনব্যাপী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন। খেলোয়াড় নির্বাচক ও জেলা ক্রীড়াবিদদের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “সিএবির এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এর ফলে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা ভাল জায়গায় যাওয়ার সুযোগ পাবেন। জেলাভিত্তিক বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে। খেলোয়াড় নির্বাচক হিসেবে সিএবি অবজারভাররা এসেছেন।”

View More

আরও পড়ুন- বাঁকুড়া থেকে পাড়ি দিচ্ছেন ওমানে! ক্রিকেট খেলতে যাচ্ছেন বাংলার ছেলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, 'লটারি' পেলেন ১৫০ পর্যটক
আরও দেখুন

২০ ফেব্রুয়ারি পর্যন্ত মালদহ ডিএসএ ময়দানে চলবে অনূর্ধ্ব ১৫ বিভাগের ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার খুদে খেলোয়াড়রা সুযোগ পাবেন আগামীর বড় প্লেয়ার হ‌ওয়ার। সিএবির এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন জেলা ক্রীড়া মহলের একাংশ।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket : বাংলার হয়ে খেলার সুযোগ! সিএবির নজরে জেলার অনূর্ধ্ব ১৫ প্রতিভারা, ভাল ক্রিকেটার খুঁজতে বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল