advertisement

Cricketer : বাঁকুড়া থেকে পাড়ি দিচ্ছেন ওমানে! ক্রিকেট খেলতে যাচ্ছেন বাংলার ছেলে, লাখ লাখ টাকা দিয়ে কিনেছে বেঙ্গালুরুর দল

Last Updated:

Bankura : বাঁকুড়ার এই ক্রিকেটারকে বেঙ্গালরুর একটি দল সাড়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে। সেই জয় ভকত এবার পাড়ি দেবেন বিদেশে।

+
জয়

জয় ভকত

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় : বাঁকুড়ার ছেলে ক্রিকেট খেলতে পাড়ি দিচ্ছে বিদেশে। মোটা টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে বেঙ্গালুরুর একটি দল। স্বপ্ন হলেও সত্যি! এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছে বাঁকুড়ায়।
ক্রিকেট খেলতে সুদূর ওমান পাড়ি দিচ্ছে বাঁকুড়ার লোকপুরের ছেলে, ক্রিকেটার জয় ভকত। দুর্দান্ত ডানহাতি উইকেট কিপার-ব্যাটার জয় বহুদিন ধরে রাজ্যের বিভিন্ন কোনায় ক্রিকেটের মাঠ দাপিয়ে বেড়িয়েছে। কর্পোরেট প্রিমিয়ার লিগে বেঙ্গালুরু রকেটের হয়ে “টপ থ্রি বাই” এর মধ্যে নাম রয়েছে বাঁকুড়ার জয় ভকতের।
প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দলটি কিনেছে তাঁকে। পাসপোর্ট ভিসা হাতে চলে এলেই বিদেশের মাটিতে খেলতে দেখা যাবে জয়কে।বিদেশের মাটিতে ক্রিকেট খেলতে যাওয়ার তোড়জোড় চলছে তাঁর। চলছে শেষবেলার প্র্যাকটিস। নিজের ব্যাট নক করে নিচ্ছেন জয় ভকত।
advertisement
advertisement
কাগজপত্রের জন্য যথেষ্ট দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাঁকে। সেই জন্য মানসিকভাবে একটু চিন্তিত রয়েছেন তিনি। সব কিছু সময়মতো না হলে স্বপ্নের খেলা হাতছাড়া হয়ে যেতে পারে। বাঁকুড়ার মতো প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছেন তিনি। বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে রাজা মুখার্জির ক্রিকেট ক্যাম্পে প্রায় ১৭ বছর ধরে ক্রিকেট খেলেছেন তিনি। এছাড়াও মুনির আলম, মলয় দাস এবং সৌরভ চক্রবর্তীর প্রশিক্ষণ পেয়েছেন বছর ত্রিশের জয় ভকত।
advertisement
ছেলের সাফল্যে খুশি মা মিনা ভকত জানিয়েছেন, এই খবর যথেষ্ট আনন্দের। তবে ভবিষ্যতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুযোগ পেলে আরও আনন্দিত হবেন। অন্যদিকে, জয়ের বাবা সচিন কুমার ভকত জানান, এরকম সুযোগ আরও আগে পেলে অনেক ভাল। বাঁকুড়ার ছেলেরা খেলার জগতে এবং কলকাতায় বঞ্চিত হয়ে এসেছে। জয়ও তার ব্যতিক্রম নয়। তবুও নিজের চেষ্টায় বিদেশের মাটিতে একটা জায়গা করে নিয়েছে।
advertisement
আরও পড়ুন- বাবা সামান্য শ্রমিক, মা বেঁচত মন্দিরের বাইরে ফুল! তাদের ছেলেই এখন ‘রান মেশিন’
এই খবর গোটা জেলাবাসীর জন্য এক নতুন ধরনের অনুভূতি সৃষ্টি করেছে। বিদেশের মাটিতে ৫ লক্ষ ৫০ হাজার টাকায় ক্রিকেট খেলতে যাওয়া জয়কে দেখে হয়তো বাঁকুড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ক্রিকেটের ব্যাট তুলবে হাতে। মোবাইল ছেড়ে পৌঁছে যাবে খেলার মাঠে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricketer : বাঁকুড়া থেকে পাড়ি দিচ্ছেন ওমানে! ক্রিকেট খেলতে যাচ্ছেন বাংলার ছেলে, লাখ লাখ টাকা দিয়ে কিনেছে বেঙ্গালুরুর দল
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement