পাকিস্তান ১ ফেব্রুয়ারি রবিবার টি-২০ বিশ্বকাপ গ্রুপ-পর্বের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ঘোষণা করেছিল। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই হাইভোল্টেজ ম্যাচ।
পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেও পাকিস্তান সরকার জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অনুমোদন দিয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি সব ম্যাচে পাকিস্তান অংশ নেবে। কিন্তু ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের সঙ্গে গ্রুপ A ম্যাচে তারা মাঠে নামবে না, এমনটাই সরকারি নির্দেশ।
advertisement
আঘা আরও বলেছেন, যদি knockout পর্বে ভারতের সঙ্গে মুখোমুখি হতে হয়, তখন তাদের সরকারকে আবার অনুরোধ জানানো হবে এবং যা নির্দেশ আসবে সেটাই অনুসরণ করা হবে।
অধিনায়ক সলমান আলি আঘা বলেছেন, “যদি আমাদের আবার সেমিফাইনাল বা ফাইনালে ভারতের সঙ্গে খেলতে হয়, তা হলে আমাদের আবার সরকার ও PCB-র কাছে ফিরে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।”
আরও পড়ুন- এই নিয়ে টানা ৬বার! আবার বিশ্বকাপ ফাইনালে ভারত, আফগানিস্তানের ৩১০ রান চেজ করে দিলেন বৈভবরা
পাকিস্তানের সরকার তাদের দলকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলার অনুমোদন দিয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে গ্রুপ-A ম্যাচে খেলবে না এমন সিদ্ধান্ত তারা আগেই নিয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশকে সমর্থন দেখানোর জন্য নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ ICC -কে প্রতিটি ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার অনুরোধ জানায়। তবে আইসিসি তাতে রাজি হয়নি।পাকিস্তান তাদের টি-২০ বিশ্বকাপ অভিযান নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলা দিয়ে শুরু করবে।
