TRENDING:

SA vs NZ: ইডেনে সেমিফাইনালে হারের পর হতাশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম, জেনে নিন কী বললেন তিনি?

Last Updated:
Aiden Markram statement after losing to New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারার পর মার্করাম বলেন, ‘‘আমার মনে হয়, যদি আপনি পরিস্থিতিগুলো দেখেন তাহলে ওরা শুরুতে খুব ভাল বল করেছিল। নিউজিল্যান্ডের বোলিং ইউনিট-কে পুরো কৃতিত্ব দিতে হবে। আর যখন কোনও ব্যাটসম্যান ওই ধরনের ইনিংস খেলে দেয়, তখন প্রায়ই ম্যাচ আপনার পক্ষে যায় না। এমন অবস্থায় রান ১৭০-তে পৌঁছানোও সত্যি বলতে ভাল চেষ্টা ছিল।’’
advertisement
1/6
ইডেনে সেমিফাইনালে হারের পর হতাশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম, জেনে নিন কী বললেন তিনি?
আজ, বৃহস্পতিবার ক্রিকেটে মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। এই নিয়ে পর পর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দু’দল মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে জিতেছিল ইংল্যান্ড। ২০২৪ সালে জিতেছিল ভারত। এ বার কী হবে? দুই দলের দুই অন্যতম সেরা ব্যাটার অভিষেক শর্মা ও জস বাটলার ফর্মে নেই। আসল ম্যাচে কি জ্বলে উঠতে পারবেন তাঁরা? মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে।
advertisement
2/6
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনার জানালেন, আহমেদাবাদের ফাইনালেও নিখুঁত ক্রিকেট উপহার দিতে চান তাঁরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রতিশোধ নিতে পেরেও খুশি তিনি। (Photo: AP)
advertisement
3/6
ম্যাচের পর স্যান্টনার বলেছেন, “খুব ভাল হবে যদি ফাইনালেও এ রকম নিখুঁত ম্যাচ খেলতে পারি। তবে এটা আলাদা মাঠ ছিল। বিশ্বকাপে আগে এখানে খেলিনি। তা ছাড়া লাল মাটির পিচ না কালো মাটির পিচ, এ রকম অনেক কিছুর উপর দলগঠন নির্ভর করে। মাঠের আকারও বিভিন্ন ধরনের হয়। আপাতত আজ রাতের জয়ে খুব খুশি। আরও দু’দিন আছে হাতে। দেখা যাক কী হয়। আগে বলেছিলাম, নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। আজ সব দিক থেকেই দিনটা ভাল গিয়েছে আমাদের কাছে।”। (Photo: AP)
advertisement
4/6
এই হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামকে বেশ হতাশ দেখাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে এর আগে একটা ম্যাচও হারেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারার পর মার্করাম বলেন, ‘‘আমার মনে হয়, যদি আপনি পরিস্থিতিগুলো দেখেন তাহলে ওরা শুরুতে খুব ভাল বল করেছিল। নিউজিল্যান্ডের বোলিং ইউনিট-কে পুরো কৃতিত্ব দিতে হবে। আর যখন কোনও ব্যাটসম্যান ওই ধরনের ইনিংস খেলে দেয়, তখন প্রায়ই ম্যাচ আপনার পক্ষে যায় না। এমন অবস্থায় রান ১৭০-তে পৌঁছানোও সত্যি বলতে ভাল চেষ্টা ছিল।’’ (Photo: AP)
advertisement
5/6
তিনি বলেন, ‘‘হয়তো আমাদের কোনওভাবে ১৯০ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করা উচিৎ ছিল। তাহলে আমরা ম্যাচে টিকে থাকতে পারতাম। ফলাফল থেকে স্পষ্ট যে আমরা হতাশ, কিন্তু এই খেলোয়াড়দের নিয়ে আমি খুব গর্বিত। পুরো টুর্নামেন্টে এরা দারুণ ক্রিকেট খেলেছে। এখন প্রথমে আমাদের নিজেদের আবেগকে একটু শান্ত করতে হবে। তারপর টিম হিসেবে বসে কথা বলব। ক্রিকেটে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয় এবং ফিরে আসতে হয়। আমরা খুবই হতাশ। এখন আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে এবং একটা টিম হিসেবে আগের থেকে ভাল হতে হবে।’’ (Photo: AP)
advertisement
6/6
এডেন মার্করাম নিউজিল্যান্ডের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘‘টি২০ ক্রিকেটে প্রায়ই এমন হয় যে, যদি পাওয়ারপ্লে-তে দল দ্রুত শুরু করে, তাহলে ম্যাচের দিক ওখানেই ঠিক হয়ে যায়। ফিন অ্যালেনের ইনিংস আর টিম সাইফার্টের ইনিংসকে অনেক বড় কৃতিত্ব দিতে হবে। ওরা খুব দ্রুত ম্যাচটা আমাদের হাত থেকে বের করে নিয়েছিল। আমার মনে হয়েছিল এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভাল থাকবে। দেখতেও এটা বেশ ভাল লাগছিল।’’ (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
SA vs NZ: ইডেনে সেমিফাইনালে হারের পর হতাশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম, জেনে নিন কী বললেন তিনি?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল