TRENDING:

Sports News: কিক বক্সিংয়ে দেশের সেরা রায়গঞ্জের তানিয়া

Last Updated:

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলন পাড়ার বাসিন্দা তানিয়া। তিনি সম্প্রতি কিক বক্সিংয়ে জাতীয় স্তরে সোনা জিতেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: রাস্তাঘাটে কোন‌ও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লে যাতে আত্মরক্ষা করতে পারে তার জন্য আজকাল কলকাতার গণ্ডি ছাড়িয়ে বাংলার জেলায় জেলায় মেয়েদের শেখানো হচ্ছে ক্যারাটে, কিক বক্সিং-এর মত খেলাগুলো। সেই কিকবক্সিং-এর হাত ধরে জেলায় এল বিপুল সাফল্য। জাতীয় স্তরে সোনা জিতলেন রায়গঞ্জের তানিয়া ভট্টাচার্য।
advertisement

আরও পড়ুন: বন ও বন্যপ্রাণ রক্ষায় সচেতন করতে বিশেষ উদ্যোগ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলন পাড়ার বাসিন্দা তানিয়া। তিনি সম্প্রতি কিক বক্সিংয়ে জাতীয় স্তরে সোনা জিতেছেন। তাঁর এই সাফল্যে খুশি রায়গঞ্জের মানুষ। গত ৭ ও ৮ জানুয়ারি বিহারে অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ‘খেলো ইন্ডিয়া’প্রতিযোগিতা। সেখানেই কিক বক্সিংয়ে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেন তানিয়া।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিকবক্সিংয়ে দুটি বিভাগে অংশ নিয়েছিলেন তানিয়া। একটিতে সোনা এবং অন্যটিতে ব্রোঞ্জ জিতেছেন। একাধিক রাজ্যের প্রতিনিধিরা এই খেলায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তানিয়া। এই সাফল্য প্রসঙ্গে তানিয়া জানান, তাঁর বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তার থেকে অনুপ্রেরণা পেয়ে ছোট থেকেই খেলাধুলোর প্রতি উৎসাহ ছিল। তারই ফলশ্রুতি এই সাফল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sports News: কিক বক্সিংয়ে দেশের সেরা রায়গঞ্জের তানিয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল