টুর্নামেন্টের সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৮৯ রান করেন। ফাইনাল ম্যাচেও তিনি একই ধারাবাহিকতা বজায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৮৯ রান করেন। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই শতরানের খুব কাছাকাছি গিয়েও সেঞ্চুরি করতে পারেননি তিনি।
advertisement
এই তিনটি ইনিংসে শতরান মিস করায় অনেক ক্রিকেট বিশ্লেষক ও প্রাক্তন খেলোয়াড় হতাশা প্রকাশ করেছেন। কারণ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে শতরান করা ক্রিকেটারের সংখ্যা খুবই কম। এখন পর্যন্ত এই কীর্তি আছে কেবলমাত্র সুরেশ রায়নার। ফলে স্যামসনের সামনে দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই তালিকায় নাম লেখানোর সুযোগ ছিল।
তবে স্যামসন নিজে এই বিষয়টিকে বড় করে দেখছেন না। তার মতে, শতরান না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছেন, সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। তিনি স্বীকার করেছেন যে শতরানের চিন্তা মাঝে মাঝে মাথায় এসেছিল, কিন্তু তিনি নিজের পরিকল্পনা ও খেলায় মনোযোগ ধরে রেখেছিলেন। দলের কথা ভেবেছিলেন। বলেন,“৮০ বা ৯০ যাই হোক না কেন, আসল বিষয় হলো নিজের প্রক্রিয়ায় থাকা। আমাদের মূল লক্ষ্য ছিল দলকে আগে রাখা। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবতাম, এই মুহূর্তে দলের কী প্রয়োজন।”
আরও পড়ুনঃ Viabhav Suryavanshi: আইপিএল শুরুর আগেই বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ‘ভবিষ্যদ্বাণী’! জেনে নিন বিস্তারিত
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভাবনাও একই রকম। তার মতে, দলে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ। স্যামসন জানান, দলের বৈঠকেও এই বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রতিটি ক্রিকেটারের প্রথম লক্ষ্য হবে দলের প্রয়োজন পূরণ করা। এই মানসিকতাই ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে।
