TRENDING:

Ind vs Pak : অভিষেক শর্মা কি খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে? ভারতীয় ক্যাপ্টেন সূর্যর 'ফাইনাল' জবাব, জানিয়ে দিলেন ভেতরের খবর

Last Updated:

Ind vs Pak : ভারতের তারকা অভিষেক শর্মা বহু প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবেন, শনিবার এ কথা নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভারতের তারকা অভিষেক শর্মা বহু প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবেন, শনিবার এ কথা নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অভিষেক ইউএসএ-র বিপক্ষে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে গোল্ডেন ডাক করেছিলেন। পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ফলে নামিবিয়ার বিপক্ষে আগের ম্যাচটি খেলতে পারেননি।
News18
News18
advertisement

নামিবিয়ার ম্যাচের টসের সময় সূর্যকুমার ইঙ্গিত দিয়েছিলেন, অভিষেক হয়তো এক বা দুটি ম্যাচ মিস করতে পারেন। ফলে পাকিস্তানের বিপক্ষে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের এক দিন আগে সূর্যকুমার নিশ্চিত করেছেন, অভিষেক পাক ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

“অভিষেক শর্মা আগামীকাল খেলবেন,” প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে বলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা আশা প্রকাশ করেছিলেন, অভিষেক আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তাঁদের বিরুদ্ধে খেলার জন্য় যেন ফিট হয়ে ওঠেন!

advertisement

তিনি বলেছিলেন, “আমি সত্যিই আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই জানি ও ভাল ক্রিকেটার। আমরা আশা করছি, ও আগামীকাল খেলবে। কারণ আমরা ভারতের সেরা দলের বিপক্ষে খেলতে চাই”।

সালমান আলি আঘার মন্তব্যের জবাবে সূর্যকুমার হালকা হাসি দিয়ে উত্তর দেন, “যদি সালমান আলি আঘা চান যে আমরা অভিষেক শর্মাকে আগামীকাল খেলাই তা হলে আমরা ওকে খেলাব। ও খেলবে।”

advertisement

অভিষেক ভারতের ২০২৪ সালের বিশ্বকাপ খেতাবের পর টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন। ৩৮ ম্যাচ ও ৩৭ ইনিংসে ১,২৯৭ রান করেছেন, গড় ৩৭.০৫ এবং স্ট্রাইক রেট ১৯৪.৭৪। এর মধ্যে দুটি সেঞ্চুরি, আটটি ফিফটি এবং সর্বোচ্চ স্কোর ১৩৫।

তিনি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচে তিনি ১১০ রান করেছেন, গড় ৩৬.৬৬ এবং স্ট্রাইক রেট ১৮৯.৬৫, সর্বোচ্চ ইনিংস ৭৪।

advertisement

আরও পড়ুন- বৃষ্টিতে ভেসতে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ?অশনি সঙ্কেত!কী বলছে কলম্বোর হাওয়া অফিস?রইল আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় এই প্রথম! ছাতনা হাসপাতালে চালু বিকেলের আউটডোর পরিষেবা, কটা থেকে বসবেন ডাক্তার?
আরও দেখুন

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের ব্যাটিং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দুটি জয়ের পরও ভারতের মিডল-অর্ডার ইউএসএ এবং নামিবিয়ার বিপক্ষে সংগ্রাম করেছে। এই বিষয়ে সূর্যকুমার যাদব বলেছেন, “আমাদের শুরুটা একটু খামখেয়ালি ছিল, সেটা থেকে পালানো যায় না। কোনো অজুহাত নেই। তবুও বলব, ভাল শুরু করেছি, একটু হোঁচট খেয়েছি, তারপর তা ঢেকে দিয়েছি। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak : অভিষেক শর্মা কি খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে? ভারতীয় ক্যাপ্টেন সূর্যর 'ফাইনাল' জবাব, জানিয়ে দিলেন ভেতরের খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল