advertisement

Bankura News: বাঁকুড়ায় এই প্রথম! ছাতনা হাসপাতালে চালু বিকেলের আউটডোর পরিষেবা, সোম থেকে শনি বসবেন ডাক্তার

Last Updated:

Bankura News: বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর পরিষেবা বা ইভিনিং ওপিডি। সোম থেকে শনি প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা মিলবে।

+
ছাতনা

ছাতনা হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর পরিষেবা

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের সূচনা করল ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল। জেলার মধ্যে প্রথমবারের মতো এখানে চালু হয়েছে বিকেলের আউটডোর পরিষেবা বা ‘ইভিনিং ওপিডি’। স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী সোম থেকে শনি প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা মিলবে, যা কর্মজীবী মানুষের জন্য বড় স্বস্তির খবর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে শিশু বিভাগের আউটডোর চালু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও যুক্ত করা হবে। হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মু জানান, সকালবেলা কাজের চাপে অনেক শ্রমিক, দিনমজুর বা চাষি হাসপাতালে আসতে পারেন না। তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষেবা চালু হওয়ার পর থেকেই রোগীদের উপস্থিতি বাড়ছে বলেও জানান তিনি।
advertisement
আরও পড়ুনঃ ময়দা ছাড়ুন, স্বাস্থ্যকর সুজির হোয়াইট সস পাস্তা একবার খেয়ে দেখুন, সহজ রেসিপিতে ঘরেই বানান ইটালিয়ান খাবার
স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী আশা কর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে পরিষেবার বিষয়ে সচেতন করা হবে। এতে প্রত্যন্ত এলাকার মানুষও সহজে চিকিৎসা সুবিধা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বিকেলের ওপিডি চালু হওয়ায় সাধারণ মানুষ বাস্তবিকই উপকৃত হবেন। বিশেষ করে কৃষিজীবী ও কর্মরত মানুষদের জন্য এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। তবে তাঁদের দাবি, সব বিভাগ দ্রুত চালু হলে পরিষেবাটি আরও কার্যকর হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, জেলার অন্যান্য হাসপাতালেও একই ব্যবস্থা চালু হলে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার উপর চাপ কমবে এবং রোগীদের সময়মত চিকিৎসা পেতে অসুবিধা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়ায় এই প্রথম! ছাতনা হাসপাতালে চালু বিকেলের আউটডোর পরিষেবা, সোম থেকে শনি বসবেন ডাক্তার
Next Article
advertisement
Higher Secondary 2026: পরীক্ষা দিয়ে ফিরেই মোবাইলে মগ্ন, বকুনি মায়ের! মেমারিতে চরম সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
উচ্চমাধ্যমিক দিয়ে ফিরেই মোবাইলে মগ্ন, বকুনি মায়ের! মেমারিতে চরম সিদ্ধান্ত ছাত্রীর
  • পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে পরের পরীক্ষার জন্য পড়াশোনা না করে মোবাইল ফোন দেখছিল মেয়ে। তা দেখে বকাবকি করেন মা। আর সেই অভিমানে চরম পরিণতি বেছে নিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement