এদিনের পিভি সিন্ধু ঝড়ে কার্যত উড়ে যান থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান৷ সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৪৯ মিনিটে ফাইনাল জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)৷ এদিনের খেলার ফল ২১-১৬, ২১-৮৷ অলিম্পিক্সে দুবারের পদকজয়ী পিভি সিন্ধুর এ মরশুমে এটা দ্বিতীয় আন্তর্জাতিক খেতাব৷
দেখুন- PV Sindhu: দুর্দান্ত খবর! ২০২২ সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিতলেন পিভি সিন্ধু
advertisement
পিভি সিন্ধুর এটা বুসনানের বিরুদ্ধে ১৬তম জয়৷ তাঁরা একে অপরের বিরুদ্ধে ১৭ বার মুখোমুখি হয়েছেন৷ সেখানে থাই প্রতিপক্ষ মাত্র একবার ২০১৯এ হংকং ওপেনে জিতেছিলেন৷
এদিকে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে জিতলেও পুরুষদের সিঙ্গলসের ফাইনালে হেরে গেলেন এইচ এস প্রণয় (HS Prannoy)৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 27, 2022 7:44 PM IST
