TRENDING:

বুমরাহ শরীরী ভাষায় আগ্রাসী নয়, কিন্তু সবচেয়ে স্মার্ট বলছেন শোয়েব

Last Updated:

বুমরাহ কিন্তু ঘাবড়ে যায়নি। সিরাজকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যায়। ওঁর শরীরী ভাষায় আগ্রাসন খুব একটা নেই। পুরো আগ্রাসনটাই লাইন এবং লেন্থে ব্যাটসম্যানকে বোকা বানাতে ব্যবহার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: জসপ্রীত বুমরাহকে তিনি যত দেখছেন আশ্চর্য হয়ে যাচ্ছেন। এমনিতে বিতর্কিত মন্তব্য করার জন্য তিনি বিখ্যাত হলেও,খেলার মাঠে প্রতিপক্ষ শিবিরের খেলোয়াড়দের প্রশংসা করতে পিছপা হন না। অতীতেও নিজে খেলার সময় ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেছেন শোয়েব আখতার। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয় দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের। লজ্জার হারের পর এভাবে কামব্যাক করা যায় দেখে কুর্নিশ জানিয়েছিলেন ভারতীয় দলকে। এবার জসপ্রীত বুমরাহকেনিয়ে প্রশংসা করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'।
advertisement

পরিষ্কার জানালেন," ছেলেটাকে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না। নিজে ফাস্ট বোলার ছিলাম বলেই বলতে চাই যে ধারাবাহিকতা রেখে চলেছে বুমরাহ, তা সহজ নয়। আইপিএল থেকে শুরু করে একদিনের ম্যাচ এবং টেস্ট ক্রিকেট, সবকটা ফরম্যাটে ছেলেটা অসাধারণ।" ভারতীয় পেসারের যে জিনিসটা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল মানসিকতা। বয়স কম হলেও বুমরাহ খুব তাড়াতাড়ি চাপ নিতে শিখে গিয়েছেন। পাক তারকা বলেন,"এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় যে কজন বুদ্ধিমান ফাস্ট বোলার রয়েছে বুমরাহ তাঁদের মধ্যে প্রথম দুইয়ে থাকবে। মহম্মদ আমিরের কাছাকাছি রাখতে হবে। ভারতের হয়ে খেলার চাপ নেওয়া অল্প বয়সেই শিখে গিয়েছে"।

advertisement

যেভাবে ভারত কামব্যাক করেছে তাতে সিডনিতে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না মনে করেন শোয়েব। তাঁর যুক্তি,

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

"ইশান্ত আগেই ছিল না, শামি চোট পেয়ে ছিটকে গেল। এবার উমেশ ছিটকে গেল। বুমরাহ কিন্তু ঘাবড়ে যায়নি। সিরাজকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যায়। ওঁর শরীরী ভাষায় আগ্রাসন খুব একটা নেই। পুরো আগ্রাসনটাই লাইন এবং লেন্থে ব্যাটসম্যানকে বোকা বানাতে ব্যবহার করে। বল হাতে পাঁচ সেকেন্ডে ব্যাটসম্যানকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে"। সিনিয়র ক্রিকেটার হিসেবে ভারতীয় তারকার প্রতি তাঁর উপদেশ দীর্ঘদিন খেলে যাওয়ার জন্য শরীরের নীচের অংশ অর্থাৎ পা এবং কোমর শক্ত করতে হবে। পাশাপাশি প্রথম টেস্টে সিরাজ যেভাবে বল করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে পাক তারকার গলায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বুমরাহ শরীরী ভাষায় আগ্রাসী নয়, কিন্তু সবচেয়ে স্মার্ট বলছেন শোয়েব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল