TRENDING:

আনন্দ সইলো না বেশি সময়! টি-২০ বিশ্বকাপ জয়ের পর খারাপ খবর পেলেন অর্শদীপ সিং

Last Updated:

ICC Punishes Arshdeep Singh: ঘরের মাঠে ইতিহাস তৈরি করে টি-২০ বিশ্বকাপ জয়েক আনন্দে মত্ত গোটা ভারতীয় দল। সেলিব্রেশন মুডে গোটা দেশ। ঠিক তখনই খারাপ খবর পেলেন টিম ইন্ডিয়ার স্টার পেসার অর্শদীপ সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘরের মাঠে ইতিহাস তৈরি করে টি-২০ বিশ্বকাপ জয়েক আনন্দে মত্ত গোটা ভারতীয় দল। সেলিব্রেশন মুডে গোটা দেশ। ঠিক তখনই খারাপ খবর পেলেন টিম ইন্ডিয়ার স্টার পেসার অর্শদীপ সিং। ফাইনাল ম্যাচ চলাকালীন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেলের সঙ্গে যে অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়েছিলেন অর্শদীপ, তার জন্য শাস্তি পেতে হল ভারতের বাঁ হাতি পেসারকে।
News18
News18
advertisement

ম্যাচের সময় অর্শদীপ সিং ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেলের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। নিউজিল্যান্ডের ইনিংসের একাদশ ওভারে অর্শদীপ একটি বল থামিয়ে মিচেলের দিকে জোরে ছুড়ে দেন। বলটি গিয়ে মিচেলের প্যাডে লাগে। এতে মিচেল ক্ষুব্ধ হয়ে অর্শদীপের দিকে এগিয়ে এসে প্রতিবাদ জানান। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়াররা দ্রুত এগিয়ে এসে দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

advertisement

এই ঘটনার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও মাঝখানে এসে পরিস্থিতি সামাল দেন। তিনি ড্যারিল মিচেলের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি শান্ত করার চেষ্টা করেন। পরে ওভার শেষ হওয়ার পর মাঠে অর্শদীপ সিং ও ড্যারিল মিচেলকে হাত মিলিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়, যা উত্তেজনা কমাতে সাহায্য করে।

advertisement

তবে এই ঘটনার ভিডিও ও রিপোর্ট পর্যালোচনা করার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্শদীপ সিংকে আচরণবিধি ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করে। সংস্থার নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়ের দিকে বিপজ্জনকভাবে বল ছুড়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে অর্শদীপ সিংয়ের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁর শৃঙ্খলাভঙ্গের নথিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। তবে ভবিষ্যতে বারবার এমন ঘটনায় জড়ালে নির্বাসন পর্যন্ত হতে পারে।

advertisement

আরও পড়ুনঃ KKR News: সবার আগে মহাচমক! কেকেআর পেল ভয়ঙ্কর-বিধ্বংসী ওপেনারদের! প্রতিপক্ষের বোলারদের এবার রক্ষে নেই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

উল্লেখ্য, গত ২৪ মাসে এটি অর্শদীপ সিংয়ের প্রথম অপরাধ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি এবং তিনি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। যদিও ঘটনাটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়রাই বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেন এবং ম্যাচটি ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে শেষ হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আনন্দ সইলো না বেশি সময়! টি-২০ বিশ্বকাপ জয়ের পর খারাপ খবর পেলেন অর্শদীপ সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল