TRENDING:

IND vs ENG: সেমির আগে এই তথ্য স্বস্তি দেবে ভারতীয় ফ্যানেদের! আত্মবিশ্বাস বাড়বে দলের

Last Updated:

IND vs ENG: মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ) টি–২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ) টি–২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক রোমাঞ্চকর ম্যাচে জয় দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে টিম ইন্ডিয়া। অন্যদিকে ইংল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে এবং নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে। তাই দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা।
News18
News18
advertisement

ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি থেকে শুরু করে সাম্প্রতিক অনেক বড় ম্যাচের সাক্ষী এই মাঠ। ভারতীয় সমর্থকদের কাছে এটি একটি আবেগের জায়গা। ফলে এই মাঠে আবারও বড় ম্যাচ খেলতে নামার আগে দলটির আত্মবিশ্বাস অনেকটাই বেশি। বিশেষ করে নকআউট ম্যাচে এই মাঠের পরিবেশ অনেক সময় হোম দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে।

advertisement

এই মাঠে ভারতের টি–২০ রেকর্ডও বেশ শক্তিশালী। এখন পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত সাতটি টি–২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে এবং দুটি ম্যাচে হারের মুখ দেখেছে। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে ভারতের প্রথম টি–২০ ম্যাচ হয়েছিল, যেখানে ইংল্যান্ড ৬ উইকেটে জিতে যায়। পরে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছেও পরাজিত হয় ভারত। তবে এরপর থেকে এই মাঠে ভারতের জয়ের ধারাই বেশি দেখা গেছে।

advertisement

২০১৭ সালে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুনভাবে জয়ের সূচনা করে ভারত। এরপর ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারায়। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই রানের রুদ্ধশ্বাস জয় পায় দলটি। এছাড়া ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে ভারত। চলতি টি–২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেও এই মাঠে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়েছিল ভারতীয় দল।

advertisement

আরও পড়ুনঃ গড় মাত্র ১০! সেই ক্রিকেটারকেই ইংল্যান্ডের বিরুদ্ধে বাজি ধরছে ভারত, নামতে চলেছেন ওপেনে

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকাওয়ালার 'স্মার্ট' আইডিয়া, বারবার খেলেও শরীর খারাপের ভয় নেই! এই দোকানে উপচে পড়ে ভিড়
আরও দেখুন

শেষবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। সেই ম্যাচে ভারতের ওপেনার অভিষেক শর্মা ৫৪ বলে দুর্দান্ত ১৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও ১৩টি ছক্কা। শিবম দুবে ১৩ বলে ৩০ রান করে দলকে ২৪৭ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন। জবাবে ইংল্যান্ড মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ব্যাটে ঝড় তোলার পাশাপাশি বল হাতে দুই উইকেট নেওয়ায় অভিষেক শর্মাই ম্যাচসেরার পুরস্কার পান। এই স্মৃতি নিয়েই এবার আবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: সেমির আগে এই তথ্য স্বস্তি দেবে ভারতীয় ফ্যানেদের! আত্মবিশ্বাস বাড়বে দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল