advertisement

গড় মাত্র ১০! সেই ক্রিকেটারকেই ইংল্যান্ডের বিরুদ্ধে বাজি ধরছে ভারত, নামতে চলেছেন ওপেনে

Last Updated:
IND vs ENG: টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে ওপেন ওপেন করতে চলেছে যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তার গড় ১০।
1/5
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সবার নজর থাকবে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের দিকে। আগের ম্যাচে তার দুর্দান্ত ইনিংসই ভারতকে সেমিফাইনালে তুলেছে। এবারও দলের প্রত্যাশা, তিনি বড় রান করে ফাইনালের পথ সহজ করবেন।

2/5
তবে ইংল্যান্ডের বিপক্ষে সঞ্জুর পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। এখন পর্যন্ত তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচটি টি-২০ ম্যাচ খেলেছেন। সেখানে তার সংগ্রহ ৫১ রান, গড় ১০.২০ এবং স্ট্রাইক রেট ১১৮.৬০। কোনও বড় স্কোর নেই। ফলে সেমিফাইনালের আগে তার জন্য এটি বড় চ্যালেঞ্জ।

3/5
ওয়াংখেড়ে স্টেডিয়ামেও আন্তর্জাতিক টি-২০তে সঞ্জুর অভিজ্ঞতা কম। এখানে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৬ রান। যদিও আইপিএলে এই মাঠে তার রেকর্ড বেশ ভালো। ১৮ ম্যাচে ৫৭৭ রান করেছেন, গড় ৩৬.০৬ এবং স্ট্রাইক রেট ১৪৬.৮২। একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরানও আছে তার নামের পাশে।

4/5
সবচেয়ে বড় আত্মবিশ্বাস দেবে তার সাম্প্রতিক পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন। ১২টি চার ও ৪টি ছক্কায় সাজানো সেই ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৯৪।

5/5
সেমিফাইনালের মতো বড় মঞ্চে সঞ্জুর ব্যাটই হতে পারে ভারতের প্রধান অস্ত্র। ইংল্যান্ডের বিপক্ষে আগের রেকর্ড ভালো না হলেও, সাম্প্রতিক ফর্ম তাকে আলাদা আত্মবিশ্বাস দেবে। এখন দেখার বিষয়, তিনি কি দলকে ফাইনালে তুলতে আবারও নায়ক হয়ে উঠতে পারেন।