এইবার স্বল্প সংখ্যায় হলেও আইপিএলের রোমাঞ্চ মাঠে থেকে দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন অনেকেই৷ এখনও অবধি মহারাষ্ট্র সরকার শুধুমাত্র মাঠের দর্শক ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শককে ঢোকার অনুমতি দিয়েছে৷
আরও পড়ুন - Ashleigh Barty Retires: স্তম্ভিত সকলে, মাত্র ২৫ -এ হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ীর
advertisement
ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ি , ‘‘যেমন যেমন টুর্নামেন্ট এগোবে তত দর্শক সংখ্যায় বৃদ্ধি হবে৷ করোনার কেসে এখন অনেকটা কম আছে তাই আশা করা যায় অধিক সংখ্যায় দর্শক আসতে পারবেন৷ ওয়াংখেড়েতে বর্তমান হিসেব অনুযায়ি ১০ হাজার ফ্যান হাজির থাকতে পারবেন৷
আইপিএল ২০২২ -র প্রথম মোকাবিলা কবে খেলা হবে?
আইপিএল ২০২২ -র প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স খেলবে৷ এই খেলা হবে ২৬ মার্চ৷
আইপিএল ২০২২ মোকাবিলা কখন কখন হবে?
আইপিএল ২০২২ মোকাবিলা ভারতীয় সময় অনুযায়ি দুপুর ৩.৩০ এ, আর সন্ধ্যা সাড়ে সাতটায়৷ প্রথম ম্যাচের জন্য ৩ টে তে টস এবং দ্বিতীয় ম্যাচের জন্য ৭ টায় ম্যাচ হবে৷
আরও পড়ুন - Cricketer Ban: হঠাৎ করেই নির্বাসিত তারকা এই ক্রিকেটার, কারণও জানাল না বোর্ড
আইপিএল মোকাবিলা কোথায় খেলা হবে?
আইপিএল ২০২২ -র খেলা হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল, ব্র্যাবোর্ন , ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ এছাড়া পুণের এমসিএ স্টেডিয়ামেও খেলা হবে৷
আইপিএল ২০২২ -র সমস্ত খেলার লাইভ টেলিকাস্ট কোথায় দেখবেন?
আইপিএল ২০২২ -র লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টসে দেখা যাবে৷
আইপিএল ২০২২ সমস্ত খেলা লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইপিএল ২০২২ সমস্ত খেলা হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন৷
