TRENDING:

সবার সামনে এমন কী ‘গোপন’ কথা জানালেন ধোনি, যা সাক্ষীকে বলা বারণ ?

Last Updated:

মাঠে হোক বা মাঠের বাইরে ৷ সচরাচর নিজের আবেগ প্রকাশ তিনি করেন না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: মাঠে হোক বা মাঠের বাইরে ৷ সচরাচর নিজের আবেগ প্রকাশ তিনি করেন না ৷ খেলা চলাকালীন মাঠে বরাবরই তাঁকে অনেক টেনশনের মধ্যেও নির্লিপ্ত মুখে দেখা গিয়েছে ৷ তিনি মহেন্দ্র সিং ধোনি ৷ নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে যাঁকে কখনই দেখা যায় না ৷ সেই মাহিই এবার সবার সামনেই জানালেন নিজের পুরনো প্রেমের কথা ৷
advertisement

সিএসকে দলের সতীর্থ শ্যেন ওয়াটসন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজাদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি ৷ অনুষ্ঠানের ভরা মঞ্চেই নিজের ব্যক্তিগত জীবনের ‘গোপন’ কথা জনসমক্ষে আনলেন।

আরও পড়ুন-ফের মুম্বইয়ের কাছে লজ্জার হার নাইটদের, ইডেনে বিষন্ন শাহরুখ-জুহি জুটি

অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রথম প্রেম কে ! প্রশ্ন শুনে কিছুটা লজ্জা পেলেও উত্তরটা দিতে খুব বেশি সময় নেননি মাহি ৷ চেন্নাই সুপার কিংস অধিনায়ক জানান, ১৯৯৯ সালে ক্লাস টুয়েলভে পড়াকালীনই স্বাতী নামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি ৷ ওই মেয়েই ছিল তাঁর জীবনের প্রথম ‘ক্রাশ’ ৷ রাঁচির ডিএভি জেভিএম স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন ধোনি ৷ পরে মজার ছলে অবশ্য মাহি এও জানান, কেউ যেন এই ঘটনা তাঁর স্ত্রীকে না জানায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতি লোভে তাঁতি নষ্ট! বান্ডিল ভর্তি টাকার লোভে সোনার কানের দুল খোয়ালেন গৃহবধূ
আরও দেখুন

স্বাতীকে সেসময় হয়তো তিনি পাননি ৷ কিন্তু কেউ যে তখন ভাবতেও পারেননি রাঁচির এই তরুণই আগামী দিনে সারা বিশ্ব কাঁপাবেন ৷ দেশকে এনে দেবেন টি২০ এবং ওয়ান ডে বিশ্বকাপ ট্রফিও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সবার সামনে এমন কী ‘গোপন’ কথা জানালেন ধোনি, যা সাক্ষীকে বলা বারণ ?