TRENDING:

IND vs ZIM: আর সুযোগ নয়! জিম্বাবুয়ে ম্যাচে ভারতের ব্যাটিং লাইনে একাধিক বড় বদল! চমকে দেওয়া সিদ্ধান্ত!

Last Updated:
IND vs ZIM T20 World Cup 2026: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের বড় ব্যবধানে হারের ফলে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটিং লাইনে বড় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
1/7
আর সুযোগ নয়! জিম্বাবুয়ে ম্যাচে ভারতের ব্যাটিং লাইনে একাধিক বড় বদল! চমকে দেওয়া সিদ্ধান্ত!
ব্যাটিং ভরাডুবির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে সুপার এইটের প্রথম ম্যাচ হারতে হয়েছে ভারতীয় দলকে। রান তাড়া করতে গিয়ে যেভাবে ভারতীয় ব্যাটারা নাকানিচোবানি খেয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
2/7
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের বড় ব্যবধানে হারের ফলে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটিং লাইনে বড় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/7
ভারতীয় দলের ওপেনিংয়ে ইশান কিশান এখনও পর্যন্ত সবথেকে সফল। অপরদিকে, অভিষেক ৪ ম্যাচে ১৫ করেছেন। তার মধ্যে ৩টি শূন্য। যদিও তার উপর এখনও আস্থা হারাতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ফলে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা কম।
advertisement
4/7
তবে মিডল অর্ডারে বড় পরিবর্তন হতে পারে। তিলক বর্মাও ৪টি ম্যাচ খেলে তেমনভাবে দাগ কাটতে পারেননি। উইকেট বাঁচিয়ে দ্রুত গতিতে রান তুলতেও ব্যর্থ হচ্ছেন। ফলে তিলক বর্মা জিম্বাবুয়ে ম্যাচ থেকে বাদ পড়তে পারেন।
advertisement
5/7
তিলক বর্মার জায়গায় দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতাও রয়েছে সঞ্জুর। আর স্পিন অ্যাটাকের বিরুদ্ধে সঞ্জুর টেকনিকও ভালো। স্পিন ভালো খেলেনও সঞ্জু। আর সঞ্জুকে খেলালে ভারতীয় দলে আরও একটি ডান হাতি ব্যাটার বাড়বে।
advertisement
6/7
এছাড়া রিঙ্কু সিংও প্রতিযোগিতায় সবকটি ম্যাচ খেললেও ব্যাট হাতে তেমন পারফর্ম করতে পারেননি। ফলে জিম্বাবুয়ে ম্যাচে তিনি বাদ পড়তে পারেন। সেই জায়গায় দলের বোলিং ও ব্যাটিংকে শক্তিশালী করতে এক অলরাউন্ডার খেলাতে পারে ভারত।
advertisement
7/7
রিঙ্কু যদি বাদ পড়ে সেই জায়গায় দলে আসতে পারেন অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ছিলেন না অক্ষর। যা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে অক্ষর ফিরলে ব্যাটিং-বোলিং দুই বিভাগই শক্তিশালী হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ZIM: আর সুযোগ নয়! জিম্বাবুয়ে ম্যাচে ভারতের ব্যাটিং লাইনে একাধিক বড় বদল! চমকে দেওয়া সিদ্ধান্ত!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল