TRENDING:

IND vs ZIM: এমনিতেই ডু অর ডাই পরিস্থিতি, তারউপর নতুন আপডেট, আরও ভয় বাড়ল ভারতের!

Last Updated:
ICC T20 World Cup 2026 Points Table Latest Update: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই একই গ্রুপে থাকা ওয়েস্ট যেভাবে বিধ্বংসী পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে হারিয়েছে, তাতে ভারচের চাপ ডাবল হয়ে গিয়েছে।
advertisement
1/6
এমনিতেই ডু অর ডাই পরিস্থিতি, তারউপর নতুন আপডেট, আরও ভয় বাড়ল ভারতের!
গ্রুপ পর্বে ৪টি ম্যাচ জিতে সুপার এইটে পৌছেছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই খেতে হয়েছে বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার ভারতের সেমির অঙ্ক এমনিতেই কঠিন করে দিয়েছিল।
advertisement
2/6
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই একই গ্রুপে থাকা ওয়েস্ট যেভাবে বিধ্বংসী পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে হারিয়েছে, তাতে ভারচের চাপ ডাবল হয়ে গিয়েছে। ভয় বেড়েছে সেমির আগেই ছিটকে যাওয়ার।
advertisement
3/6
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৫৪ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ক্যারিবিয়ানরা। জবাবে ১৪৭ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১০৭ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে সুপার এইটের গ্রুপ ওয়ান, অর্থাৎ ভারত যে গ্রুপে রয়েছে তাদের পয়েন্ট টেবিলে বড় বদল এসেছে।
advertisement
4/6
জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে ভারতের গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে পৌছে গেল ক্যারিবিয়ানরা। তাদের নেট রানরেট বর্তমানে +৫.৩৫০। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা +৩.৮০০, ভারত -৩.৮০০, জিম্বাবুয়ে -৫.৩৫০। সকলেই একটি করে ম্যাচ খেলেছে।
advertisement
5/6
ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ভারতের চাপ অনেক বাড়বে। কারণ প্রোটিয়াদের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। আশা করা যায় তারা জিতবে। আর ভারত জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও ৩টি দলের ২টি করে জয় থাকবে।
advertisement
6/6
তিনটি দলের সমান পয়েন্ট হলে তখন নেট রান রেটের প্রশ্ন আসবে। সেখানে বর্তমানে ভারত অনেক পিছিয়ে। ভারতকে এখন দুটি ম্যাচ বিরাট ব্যবধানে জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরাট জয় ভারতের কপালে চিন্তার ভাঁজ অনেক বাড়াল।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ZIM: এমনিতেই ডু অর ডাই পরিস্থিতি, তারউপর নতুন আপডেট, আরও ভয় বাড়ল ভারতের!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল