কলকাতা সমস্যার মধ্যে রয়েছে। কারণ একের পর এক খেলোয়াড় চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছেন। এবার দলের সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁকে কেকেআর ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল।
প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার গ্রিনের বেতন কমানোর প্রস্তাব দিয়েছেন। কারণ এত বড় অঙ্কের টাকা পাওয়ার পরও তিনি কেকেআরের জন্য পুরোপুরি কাজে নাও আসতে পারেন। অশ্বিন এবার গ্রিনের কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যদি প্রতিযোগিতায় চুক্তি অনুযায়ী কোনো খেলোয়াড় তাঁর ভূমিকা পূরণ করতে না পারেন, তা হলে দলগুলোর কাছে তাঁর পারিশ্রমিক কমানোর সুযোগ থাকা উচিত।
advertisement
গ্রিন ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে অংশ নেবেন। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম ও কাজের পরিমাণ সীমিত ছিল। এই বিষয়টি নিয়েই অশ্বিন খোলাখুলি কথা বলেছেন। বিশ্বকাপের সময় গ্রিন তিন ইনিংসে মোট ২৪ রান করেন, যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২১। তিনি দুটি ম্যাচে তিন ওভার বল করে একটি উইকেট নেন। অন্যদিকে, শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় তিনি শতরান করলেও বল করেননি।
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচে গ্রিন দুই ম্যাচে চার ওভার বল করে একটি উইকেট নেন। তবে অ্যাশেজ টেস্টে তিনি মোটামুটি ভাল বল করেছিলেন। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “গ্রিনকে নিয়ে একটি প্রশ্ন উঠেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া ওকে পুরো চার ওভার বল করার অনুমতি দেবে কি না! অস্ট্রেলিয়ান বোর্ড গ্রিনেকে বলছে, ও আইপিএল খেলতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তুমি শুধু নির্দিষ্ট পরিমাণ কাজের চাপই নিতে পারবে।”
আরও পড়ুন- কুস্তিগীরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল সরকার, যুদ্ধের মাঝে ইরান যে জঘন্য কাজটা করল…
অশ্বিন বলেছেন, “আইপিএল দলগুলিরও সুযোগ পাওয়া উচিত, যদি কোনো খেলোয়াড় শুধু দুই ওভার বল করে, তারা তাঁর ২ কোটি টাকা কেটে দিতে পারে। কেন নয়? যদি সে তাঁর পুরো চার ওভার পূরণ করতে না পারে, তাহলে দলের কাছে তার পারিশ্রমিক কমানোর অধিকার থাকা উচিত। কারণ আপনি যখন আইপিএল নিলামে অংশ নিয়েছিলেন, তখন আশা ছিল যে আপনি পুরো চার ওভার বল করবেন এবং ব্যাটও করবেন। যদি বল করার উপর কোনো সীমাবদ্ধতা না থাকে, তা হলে ঠিক আছে। কিন্তু যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তাহলে দলের কাছে চুক্তির পরিমাণ থেকে কাটছাঁট করার অনুমতি থাকা উচিত।
অশ্বিন আরও বলেন, ভেবে দেখুন, আপনি কোনো খেলোয়াড়ের জন্য ২৫ কোটি টাকা দিয়েছেন। কিন্তু সে এসে বলে, ‘স্যার, আজ আমি শুধু এক ওভার বল করব বা দিনে শুধু ১০টা বলই করব। তখন দলের সবার কেমন লাগবে?”
