TRENDING:

রিকি মার্টিন থেকে ফাল্গুনী পাঠক! টি-২০ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন কারা?

Last Updated:

আর ম্যাচের আগে এবং টুর্নামেন্টের শেষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে আন্তর্জাতিক তারকারা পারফর্ম করবেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আজ রবিবার চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে, ৮ মার্চ, রবিবার, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হতে চলেছে এই ফাইনাল ম্যাচ। আর ম্যাচের আগে এবং টুর্নামেন্টের শেষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে আন্তর্জাতিক তারকারা পারফর্ম করবেন ।
পারফর্ম করবেন কারা?
পারফর্ম করবেন কারা?
advertisement

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) সমাপ্তি অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন তার একটি তালিকা প্রকাশ করেছে । সেখানে আন্তর্জাতিক পপ গায়ক রিকি মার্টিনের নামও রয়েছে । যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত ।

আইসিসি কী আপডেট দিল?

আইসিসি-র তরফে প্রকাশিত তালিকায় রিকি মার্টিন সহ তিনজন গায়কের নাম রয়েছে । বাকি দু’জন হলেন ভারতীয় গায়ক সুখবীর এবং ফাল্গুনি পাঠক ।

advertisement

আইসিসি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “মঞ্চ আরও বড় হচ্ছে! টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানে গ্লোবাল সুপারস্টার রিকি মার্টিনের সঙ্গে সঙ্গীত কিংবদন্তি সুখবীর এবং ফাল্গুনি পাঠকও যোগ দেবেন! ক্রিকেটের সবচেয়ে বড় রাতে এই কিংবদন্তি শিল্পীরা তাঁদের জাদু দেখাবেন, তাই গ্লোবাল হিট গান এবং দেশি গানের জন্য প্রস্তুত থাকুন ।”

কখন শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান

advertisement

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে । এর আগে সাড়ে পাঁচটা থেকে সমাপ্তি অনুষ্ঠানে শুরু হবে, যেখানে তিনজন গায়কের পারফর্ম করার কথা ।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের গ্রামেই বিস্মৃতির অতলে সত্যজিতের ‘জটায়ু’! অবহেলায় পড়ে সন্তোষ দত্তের পৈতৃক ভিটে
আরও দেখুন

সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে জয়লাভ করেছে । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা ম্যাচটি রুদ্ধশ্বাস ছিল । এবার ফাইনালে ভারত ও নিউজ়িল্যান্ড দল মুখোমুখি হবে । ভারতীয় দল টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে । গত অর্থাৎ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া রোহিত শর্মার নেতৃত্বে খেতাব জিতেছিল । এখনও পর্যন্ত পরপর দুবার বিশ্বকাপ জেতেনি কোনও দল । এবার ভারতের সামনে সেই সুযোগ থাকছে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রিকি মার্টিন থেকে ফাল্গুনী পাঠক! টি-২০ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল