TRENDING:

ICC T20 World Cup 2026: অমিল বিমানের টিকিট! টি-২০ ফাইনাল দেখতে সমর্থকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল!

Last Updated:

আহমেদাবাদে রবিবার অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আহমেদাবাদে রবিবার অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই ট্রেনটি নয়াদিল্লি এবং সবরমতীর পর্যন্ত চলবে। বিমানের ভাড়া বেড়ে যাওয়া এবং টিকিটের পরিমাণ সীমিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শনিবার রেলসূত্রে জানা গিয়েছে, বিশেষ ট্রেন নম্বর ০৪০৬২ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে নয়াদিল্লি থেকে ছেড়ে রবিবার দুপুর ২টো বেজে ৩০ মিনিটে সবরমতীতে পৌঁছাবে। আর এতেই উচ্ছ্বাস ধরা পড়েছে ভারতীয় সমর্থকদের চোখেমুখে।

আহমেদাবাদে আজ অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সেই ট্রেনে চড়েই দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

ভারতীয় দলের এক সমর্থক বলেন, “ম্যাচ নিয়ে আমি ভীষণ উত্তেজিত… আমাদের জন্য ভারতীয় রেল খুব ভালো ব্যবস্থা করেছে… সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন দলকে জয়ের দিকে নিয়ে যাবে…”

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2026: অমিল বিমানের টিকিট! টি-২০ ফাইনাল দেখতে সমর্থকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল