TRENDING:

Jasprit Bumrah Creates History: টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালের আগেই এল সুখবর, বুমরাহের ধামাকা রেকর্ড যার ধারেকাছে নেই কেউ

Last Updated:
Jasprit Bumrah Creates History: এখনও পর্যন্ত, আন্তর্জাতিক ক্রিকেটে ৪২ জন বোলার ৫০০ বা তার বেশি ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হয়েছেন, তাঁদের মধ্যে কেবল বুমরাহর বোলিং গড় ২১-এর কম।
advertisement
1/5
T20 WC-র মেগা ফাইনালের আগেই এল সুখবর, বুমরাহের ধামাকা রেকর্ড যার ধারেকাছে নেই কেউ
কলকাতা: ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বোলিংয়ের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার সেমিফাইনালে ডেথ ওভারে তাঁর বোলিং ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছে৷  ৮ মার্চ, রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ- বল হাতে বুমরাহর চার ওভারই ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নেবে৷  বছরের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচের আগে, বুমরাহ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ২১-এরও কম গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৫০০ উইকেট নেওয়ার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের দাখিল করেছেন৷
advertisement
2/5
৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫০০তম উইকেট তুলে নেন। ম্যাচের তার প্রথম ওভারের প্রথম বলেই তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করেন, যিনি অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন।
advertisement
3/5
ভারতের হয়ে ২৩৫টি ম্যাচে ৫০০ উইকেট পেয়েছেন বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং গড় ২০.৬২, যা যেকোনও খেলোয়াড়ের মধ্যে সেরা। এখনও পর্যন্ত, আন্তর্জাতিক ক্রিকেটে ৪২ জন বোলার ৫০০ বা তার বেশি ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হয়েছেন, তাঁদের মধ্যে কেবল বুমরাহর বোলিং গড় ২১-এর কম।
advertisement
4/5
দ্বিতীয় সেরা হলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, যিনি ৩৭৬ ম্যাচে ২১.৭৬ গড়ে ৯৪৯ উইকেট নিয়ে তার কেরিয়ার শেষ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ২৩৬ ম্যাচে ২২.০৪ গড়ে ৬০২ উইকেট নিয়েছেন৷
advertisement
5/5
টেস্টে বুমরাহের ঝুলিতে ২৩৪টি, ওয়ানডেতে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ১১৭টি উইকেট রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনি ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এবং এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ৭টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Jasprit Bumrah Creates History: টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালের আগেই এল সুখবর, বুমরাহের ধামাকা রেকর্ড যার ধারেকাছে নেই কেউ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল