বাংলাদেশ বোর্ড এবার বলছে, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত আসলে পাকিস্তানের ‘বোকামি’! কারণ ভারত-পাকিস্তান ম্যাচ বরাবর হাইভোল্টেজ। এমন বড় ম্যাচ থেকে বিপুল পরিমাণ আর্থিক মুনাফা হয়। আর সেই লভ্যাংশ আইসিসি-র সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেখান থেকে ভাগ পায় বাংলাদেশ বোর্ডও। তাই পাকিস্তানের সিদ্ধান্তকে বোকামি বলে দেগে দিলেন বাংলাদেশ বোর্ডের কর্তা।
advertisement
এর আগে পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াটা আইসিসির অবিচার। আইসিসি যখন ভোটাভুটির সিদ্ধান্ত নেয়, সেই সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। এর পর পাকিস্তান সরকার জানিয়ে দেয়, তারা বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। আর সব কিছুই তারা বাংলাদেশের প্রতি সমর্থন দেখানোর জন্য করেছিল বলেও জানা যায়।
আরও পড়ুন- দুরন্ত ফর্মে থাকলেও এই তথ্য চিন্তা বাড়াবে আরসিবির! এবার ভাগ্য ফিরবে দিল্লির?
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক সিনিয়র ডিরেক্টর এবার বললেন, “ভারত-পাকিস্তান ম্যাচ যে কোনও সময় হাইভোল্টেজ। এরকম একটা বড় ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেটার প্রভাব পড়বে আমাদের বোর্ডের উপরও। এই ম্যাচ না হলে আইসিসির লভ্যাংশ কমবে। আইসিসির সেই লভ্যাংশের অর্থ আমরা পাই, ফলে আমাদের প্রাপ্য অর্থও কমে যাবে।”
