টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচ আয়োজিত হল ওয়াংখেড়েতে। সেই সময় এই ঘটনা ঘটে। বোলার জসপ্রিত বুমরাহ যখন বল করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন স্টেডিয়ামের ডিজে দর্শকদের “বুম বুম বুমরাহ” স্লোগান দিতে উৎসাহিত করেন।
গাভাসকরের মতে, এমন মুহূর্তে এই ধরনের স্লোগান খেলোয়াড়ের মনোযোগে প্রভাব ফেলতে পারে, তাই এটি উপযুক্ত নয়। ধারাভাষ্যের সময় গাভাসকর বলেন, “তিনি যখন বল করছেন তখন দর্শকদের ‘বুম বুম বুমরাহ’ স্লোগান দিতে বলা ঠিক নয়। ওভার শেষের মাঝে তারা এটা করতে পারে, কিন্তু ওভারের সময় নয়। এটা বিশ্বকাপ।”
advertisement
এর আগে গাভাসকর ও শাস্ত্রী, দুজনেই তীব্র সমালোচনা করেছিলেন আইসিসির। কলকাতার ইডেনে বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টানটান ম্যাচ চলাকালীন লেজার শো আয়োজন করার জন্য তাঁরা আপত্তি জানিয়েছিলেন। তাঁদের মতে, এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে এই ধরনের আয়োজন খেলার গতি ও মনোযোগে প্রভাব ফেলতে পারে।
ধারাভাষ্যের সময় গাভাসকর বলেন, “ড্রিংকস বিরতির দুই-আড়াই বা তিন মিনিটের মধ্যে এই লেজার শো… এটা ব্যাটসম্যানদের জন্য, কিংবা কারও জন্যই সহজ নয়।”
তিনি আরও বলেন, “আলোতে চোখ অভ্যস্ত করতে হয়, আবার হঠাৎ খুব উজ্জ্বল আলো আসে, চারপাশে অন্ধকার থাকে। তার মাঝেই লেজারের আলো চলতে থাকে।” গাভাসকর প্রশ্ন তোলেন, “এটা বিশ্বকাপ। মাত্র দুই-আড়াই মিনিটের জন্য কি এমন ধরনের বিনোদনের দরকার আছে?”
আরও পড়ুন- ভারত ফাইনালে গেলে কি অভিষেক শর্মাকে বইবে? সেমিফাইনালে নিজেই তুলে দিলেন প্রশ্ন
তিনি আরও বলেন, “আইপিএলের মাঝামাঝি সময়ে এটা ঠিক আছে। নকআউট ম্যাচে নয়, কিন্তু আইপিএলের মাঝামাঝি ম্যাচে এটা করা যেতে পারে। কিন্তু এখানে বিশ্বকাপে, ড্রিংকস বিরতির সময় কি সত্যিই এই ধরনের লেজার শোর দরকার?”
