TRENDING:

Jacob Bethell : ইংল্যান্ডের ২১ বছরের বাচ্চা ছেলের কাছে জব্দ টিম ইন্ডিয়ার বিশ্বসেরা বোলাররা! কে এই বেথেল? আইপিএলে এবার তিনিই চমক

Last Updated:

Jacob Bethell : ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেকর্ড ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে লড়াইয়ে রাখেন জেকব বেথেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ২১ বছরের বাচ্চা ছেলে। তাঁর হাতেই জব্দ ভারতের বিশ্বসেরা বোলিং ইউনিট!
News18
News18
advertisement

দলের সেরা বোলার হিসেবে জনপ্রিয় বরুণ চক্রবর্তী ৪ ওভারে দিলেন ৬৪ রান। আর ইংল্যান্ডের জ্যাকব বেথেল যেন ভারতীয় বোলারদের শাসন করে গেলেন।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেকর্ড ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন জেকব বেথেল। ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান শক্তিশালী ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁর টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন।

advertisement

বাঁহাতি এই ব্যাটার মাত্র ৪৫ বলে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছন, যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। আইপিএল ২০২৬ মরসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন।

টি২০ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি:

১. ৩৩ বল — ফিন এ্যালেন বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ২০২৬ সেমিফাইনাল
২. ৪৫ বল — জেকব বেথেল বনাম ভারত, মুম্বাই (ওয়াংখেড়ে স্টেডিয়াম), ২০২৬
৩. ৪৭ বল — ক্রিস গেইল বনাম ইংল্যান্ড, মুম্বাই (ওয়াংখেড়ে স্টেডিয়াম), ২০১৬
৪. ৫০ বল — ক্রিস গেইল বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০০৭
৫. ৫০ বল — হ্যারি ব্রুক বনাম পাকিস্তান, পাল্লেকেলে, ২০২৬

advertisement

আরও পড়ুন- সচিনের ছেলে অর্জুনের বিয়েতে ভারতীয় দল থেকে হাজির একজনই! কে তিনি জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
আরও দেখুন

অনেকে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে ভারতের পর সব থেকে শক্তিশালী দল। তবে বাস্তবে দেখা গেল, অতীতের ঘটনাই আবার ঘটল। সেমিফাইনালে পৌঁছতেই দক্ষিণ আফ্রিকা দেখাল, তারা এখনও চাপের মুখে খেলতে পারে না। তারা হারল নিউজিল্যান্ডের কাছে। এবার অনেকে আবার বলছেন, ফাইনালে ভারতের ট্রফি জয় এবার কঠিন। কারণ এই টুর্নামেন্টে সব থেকে ব্যালান্সড দল নিউজিল্যান্ড। ফলে তাদের কথা ধরলে ফাইনাল এবার ভারতের জন্য কঠিন হতে চলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Jacob Bethell : ইংল্যান্ডের ২১ বছরের বাচ্চা ছেলের কাছে জব্দ টিম ইন্ডিয়ার বিশ্বসেরা বোলাররা! কে এই বেথেল? আইপিএলে এবার তিনিই চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল