মেগা ফাইনালের আগে উইমেন্স প্রিমিয়ার লিগের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ট্রফি সহ ফটো শুটের পাশাপাশি স্টেডিয়ামে বসে একে অপরকে চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছে দুই অধিনায়ক। কখনও তারা বলছেন সেরা দলই আজকে জিতবে, কখনও আবার বলেছেন মাঠে দেখা যাবে। একইসঙ্গে নিজেদের দলের প্রশংসাও করেছেন স্মৃতি ও জেমাইমা।
advertisement
প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগের সব মরশুম মিলিয়ে নয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়বার জয় পেয়েছে দিল্লি, আর তিনবার জিতেছে বেঙ্গালুরু। হেড-টু-হেড পরিসংখ্যানে দিল্লি এগিয়ে থাকলেও ফাইনালের মঞ্চে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: গ্রেস হ্যারিস, স্মৃতি মন্ধানা (অধিনায়ক), জর্জিয়া ভল, রাধা যাদব, রিচা ঘোষ (উইকেটকিপার), নাদিন ডি ক্লার্ক, পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাটঘরে, শ্রেয়াঙ্কা পাটিল, লরেন বেল।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শেফালি বর্মা, লিজেল লি (উইকেটকিপার), লরা উলভার্ট, জেমাইমা রড্রিগেজ (অধিনায়ক), মারিজানে কাপ, চিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মণি, শ্রী চরনি, নন্দিনী শর্মা।
