TRENDING:

Kolkata Knight Riders: কেকেআর তারকা মুজারবানির উচ্চতা নিয়ে মজাদার ভিডিও! হেসে পেটে খিল ধরবে আপনারও!

Last Updated:

Kolkata Knight Riders: কেকেআরের তরফ থেকে নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে। তেমনই একটি ভিডিওতে রিঙ্কু সিংকে নতুন নাইট ব্লেসিং মুজারবানির উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মরশুমের তৃতীয় ম্যাচে নামবে কেকেআর। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হেরে লিগ চেবিলে তলানিতে রয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। কিন্তু চাপের মধ্যেও মাঠের বাইরে প্লেয়ার ও ফ্যানেদের মনোরঞ্জনে কোনও খামতি রাখছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
ব্লেসিং মুজারবানি
ব্লেসিং মুজারবানি
advertisement

কেকেআরের তরফ থেকে নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে। তেমনই একটি ভিডিওতে রিঙ্কু সিংকে নতুন নাইট ব্লেসিং মুজারবানির উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তার জবাবে রিঙ্কু সিং জিম্বাবোয়ের পেসারকে মুজারবানি ভাই বলে সম্বোধন করেন এবং তিনি উইকেট নিলে যাতে একটু নীচু হয়ে হাই ফাইভ করেন সেই কথা জানান।

advertisement

ব্লেসিং মুজারবানির উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি আমাদের সকলের জানা। রিঙ্কু সিংয়ের মন্তব্যের পরই আরও কিছু মজাদার ক্লিপিংস দেখানো হয় যেখানে মুজারবানির উচ্চতার সঙ্গে সঞ্চালকের উচ্চতার কতটা পার্থক্য তুলে ধরা হয়। ব্লেসিং মুজারবানির উচ্চতা দেখে অবাক হন স‍ঞ্চালকও। এই ভিডিও দেখে ইতিমধ্যেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।

আরও পড়ুনঃ KKR News: নারিনের হুবহু নকল করলেন বৈভব! মুখের অঙ্গভঙ্গি দেখলে অবাক হবেন! ভাইরাল ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

প্রসঙ্গত, সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কঠিন ম্যাচ কেকেআরের। বর্তমানে পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। অপরদিকে, প্রথম জয়ের খোঁজে কেকেআর। ফলে ঘরের মাঠে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে বদ্ধপরিকর তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আশায় বুক বাঁধছে কেকেআর ফ্যানেরাও।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Knight Riders: কেকেআর তারকা মুজারবানির উচ্চতা নিয়ে মজাদার ভিডিও! হেসে পেটে খিল ধরবে আপনারও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল