TRENDING:

West Bengal News: রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর? রইল আসল 'মানবিক মুখ'...

Last Updated:

West Bengal News: রাতের অন্ধকারে ক্যানিং বাজারের মধ্যে এক কোণে বসে কাতরাচ্ছিলেন ব্যক্তি। দেখে ছুটে আসেননি কেউ। যন্ত্রণাক্লিষ্ট মানুষটির থেকে বরং মুখ ফিরিয়ে নেয় বাজার চলতি মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানবিক না অমানবিক
প্রতীকী ছবি।
মানবিক না অমানবিক প্রতীকী ছবি।
advertisement

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং বাজারের উপরেই। রাতের অন্ধকারে সেখানে ষাটোর্দ্ধ ওই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে কে বা কারা রেখে যায় রাস্তার উপরেই। স্থানীয় ব্যবসায়ীরা তারপর বিষয়টি দেখেন। অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে (West Bengal News)। ফোন পেয়ে পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে। তারপর ওই ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ক্যানিং থানার পুলিশ অফিসার সৌরভ গুহের তৎপরতায় আপাতত ওই অসুস্থ ব্যক্তিকে পাঠানো হয়েছে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।

advertisement

আরও পড়ুন : আচমকা Blood Sugar লেভেল বেড়ে গেলে কী করবেন? মাথায় অবশ্যই রাখুন এই কয়েকটি টিপস! বেঁচে যাবেন শুধু বুদ্ধির জোরে!

আরও পড়ুন : শহরের বাজারে বাজারে পদ্মা-রায়দিঘির ইলিশ! দাম উঠল কত জানেন? এই রইল তালিকা

আপাতত ওই ব্যক্তির পরিবারের খোঁজ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধ। এবং সেই কারণেই (West Bengal News) বাড়ির লোকজন এনে রাস্তার উপর রেখে পালিয়ে গিয়েছে। সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। ঠিকমত খাওয়ারও পায়নি বেশ কয়েক দিন। আপাতত পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনুপ বিশ্বাস

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর? রইল আসল 'মানবিক মুখ'...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল