TRENDING:

Weekend Trip: ভুলে যান দিঘা-মন্দারমণি! পাখির কলতান, জলপ্রপাত সঙ্গে মন্দির বর্ষায় ঘুরে আসুন আসানসোলের এই জায়গা থেকে

Last Updated:

Weekend Trip: দিঘা, পুরী ঘুরে হয়ে গেছে ক্লান্ত? ঘুরে আসুন আসানসোলের পাশে শতাব্দী প্রাচীন এই মন্দির, যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, ঝর্ণার মতো জলস্রোত, আর পরিবার নিয়ে কাটানো একান্ত কিছু মুহূর্তের ঠিকানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: দিঘা, পুরী, মন্দারমনি ঘুরে মন ভরে গেছে! আর মূলত এই সমস্ত জায়গা ঘুরে আসার পর বাঙালিরা খোঁজেন এক নিরিবিলি জায়গা। যেখানে প্রকৃতির মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলা যায়। এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ হলে বিষয়টা বেশ মন্দ না। যেখানে গেলে নিজের পরিবারকে নিয়ে একান্তে সময় কাটানো সম্ভব। হ্যাঁ আজকে ঠিক সেই রকম জায়গার খোঁজ দেব আপনাকে। খনি সমৃদ্ধ মহকুমা আসানসোল। এই অঞ্চল মূলত বিখ্যাত, কয়লা এবং ইস্পাত শিল্পের জন্য। সেই আসানসোল বাস স্ট্যান্ড থেকে মাত্র ৭-৮ কিলোমিটার এর দূরত্বে অবস্থিত রয়েছে সেই জায়গাটি যেখানে গেলে প্রকৃতির মনোরম পরিবেশ পাখিদের কোলাহল। ঝর্ণার মিষ্টি আওয়াজে মন আপনার ভাল হয়ে যাবে।
advertisement

তাই এই জায়গাতেই প্রত্যেকদিন শুধু আসানসোল থেকে নয় বরং পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কয়েক হাজার মানুষ। মন্দারমনির পরেও আরও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে আপনি পরিবারকে নিয়ে সময় কাটাতে পারেন বা ঘুরে আসতে পারেন। জেনে নিন সেই জায়গাটি। যদি কেউ কলকাতা থেকে ট্রেনে আসেন তাহলে তাকে প্রথমে ট্রেনে করে আসানসোল স্টেশনে আসতে হবে। এরপরে আসানসোল স্টেশন থেকে কাছেই বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডে গিয়ে রানীগঞ্জ রুটের মিনি বাস ধরে কালিপাহাড়ি মোড়ে নেমে যেতে হবে এবং সেখান থেকেই হাঁটা পথে বা টোটোতে করে পৌঁছে যাবেন শতাব্দী প্রাচীন ঘাগরবুড়ি মন্দির।

advertisement

আরও পড়ুন: চরম খারাপ অবস্থা…! রাস্তায় পাগলের মতো ঘুরছেন জনপ্রিয় টলি অভিনেত্রী, কেন এমন হল নায়িকার? ছবি দেখলে আঁতকে উঠবেন

মহকুমা শহরটির উত্তরে শীর্ণকায় নুনিয়া নদীর তীরে রাঢ় বাংলার এই জাগ্রত দেবী ঘাঘর বুড়ির মন্দির। মন্দিরে তিনটি পাথর রয়েছে যার মধ্যে মাঝের পাথরটা মা ঘাঘর বুড়ি। বাম পাশেই মা অন্নপূর্ণা। ডানে পঞ্চানন মহাদেব। সমগ্র এই মন্দিরটির সবুজ গাছে ঘেরা। পাশাপাশি এই মন্দির এর পিছনে রয়েছে একটি নদী। জলস্রোত ও রয়েছে। যেটি দেখতে অনেকটা ঝর্ণার মত। এখানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই জলস্রোত থাকে। সেটি দেখতে অনেকেই আসেন। যদিও নিরাপত্তার কারণে দূর থেকেই দেখতে দেওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুন: নিজের গয়না বেচে দরিদ্রদের মুখে ভাত তুলে দিচ্ছেন, কুর্ণিশ কাটোয়ার কাজুলীকে

এখানে নামলে অনেক সময় বিপদ ঘটতে পারে। এর পাশাপাশি মন্দির এর পাশেই রয়েছে একটি মহাকাল মন্দির এবং এবং সাইঁবাবা মন্দির। স্বাভাবিকভাবেই এই মন্দির কে কেন্দ্র করে গড়ে উঠেছে পুজোর সামগ্রী বিক্রেতার দোকান। পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট এবং খাবারের দোকান ও গড়ে উঠেছে। যার ফলে আর্থিক দিক থেকে সাবলম্বী হতে পারছেন এলাকার ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

রিন্টু পাঁজা 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Trip: ভুলে যান দিঘা-মন্দারমণি! পাখির কলতান, জলপ্রপাত সঙ্গে মন্দির বর্ষায় ঘুরে আসুন আসানসোলের এই জায়গা থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল