ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ স্কুল থেকে উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করেছে ডানকুনির শ্রেষ্ঠা। তার মোট প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯০। একদিকে যখন মাধ্যমিকের পর থেকেই সাইন্স নিয়ে ভাল ফল করা ছাত্রছাত্রীরা পড়তে আগ্রহী হয়। সেই সবের থেকে ব্যতীত শ্রেষ্ঠা অষ্টম শ্রেণী থেকেই ঠিক করে রেখেছিল সে আগামী দিনের পড়াশোনা করবে কলা বিভাগ নিয়ে। তার পছন্দের অন্যতম প্রিয় সাবজেক্ট হল রাষ্ট্রবিজ্ঞান। তাই আগামী দিনে তার স্বপ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর নিয়ে আগামী দিনের পড়াশোনা করা।
advertisement
বর্তমান বিশ্ব রাজ্য রাজনীতি এইসব বিষয়ে শ্রেষ্ঠাকে বিশেষভাবে প্রভাবিত করে। উন্মুক্ত চিন্তাশীল ছাত্রী শ্রেষ্ঠা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কীভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করে দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা যায় তাই দিকে লক্ষ্য নেওয়ার। এমনিতেই দেশের যে যুদ্ধকালীন পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও ওয়াকিবহল শ্রেষ্ঠা। তার কথায় ফুটে উঠেছে পেহেলগাঁওয়ের হত্যা লীলা থেকে দেশের বর্তমান পরিস্থিতির কথা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভারতের যে এয়ার স্ট্রাইক অ্যাটাক করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর, সেই নিয়েও বক্তব্য ফুটে উঠেছে এই কৃতি ছাত্রীর মুখে। এই বিষয়ে সে জানায়, যেভাবে পেহেলগাঁওতে হত্যালীলা ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ ভারত যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত সাধুবাদ যোগ্য। আগামী দিনে সে নিজেও পড়াশোনা করে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে আরও দেশের উন্নত করা যায় সেই দিকে প্রচেষ্টা চালাবে।
রাহী হালদার





