advertisement

Auto Fares Hike: লাগামছাড়া গ্যাসের দাম! ৫-১০ টাকা বাড়ল অটো ভাড়া! দক্ষিণ শহরতলীর কোন কোন রুটে ভাড়া বৃদ্ধি? জানুন

Last Updated:

Auto Fares Hike: গ্যাসের দাম বেড়েছে। আর সেই দামবৃদ্ধির জেরে বাড়ছে অটোভাড়া, অতিরিক্ত ভাড়া নিয়ে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। পাম্পে গিয়ে পর্যাপ্ত গ্যাসও পাওয়া যাচ্ছে না। ফলে যাতায়াতের জন্য বাড়তি টাকা খরচ করতে হচ্ছে যাত্রীদের।

+
অটোতে

অটোতে যাত্রী 

সোনারপুর, সুমন সাহা: গ্যাসের দামবৃদ্ধির জেরে বাড়ছে অটোভাড়া, অতিরিক্ত ভাড়ায় সমস্যায় নিত্যযাত্রীরা। গ্যাসের দামবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে অটো পরিষেবায়। সরকারিভাবে অটোভাড়া না বাড়লেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন রুটে। অনেকক্ষেত্রেই অটোচালকেরা নিজেরাই স্বীকার করছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
অটোচালকদের বক্তব্য, সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে। পাম্পে গিয়ে পর্যাপ্ত গ্যাসও পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কাটা গ্যাসের দোকান থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। এই অতিরিক্ত খরচ সামাল দিতেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি চালকদের একাংশের।
আরও পড়ুনঃ তীব্র এলপিজি সঙ্কট! দার্জিলিংয়ে বন্ধ হতে পারে ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ! বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন
চালকদের আরও দাবি, খরচ বাড়ার কারণে অনেক রুটে অটোর সংখ্যাও কমেছে ইতিমধ্যেই। গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া, বারুইপুর-জুলপিয়া, বারুইপুর-দক্ষিণ বারাসত-সহ একাধিক রুটে ইতিমধ্যেই অটোভাড়া বেড়েছে। কোথাও ৫ টাকা, আবার কোথাও ১০ টাকা বা তারও বেশি ভাড়া দাবি করা হচ্ছে। হঠাৎ এই ভাড়া বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আপনার গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে? আচমকা খালি হয়ে যাবে না তো? ১০ সেকেন্ডের ‘এই’ কৌশলে বুঝবেন নিজেই
প্রতিদিন যাতায়াতের জন্য বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও নজরদারি শুরু হয়নি বলেই অভিযোগ। যদিও অটো ইউনিয়নগুলির বক্তব্য, তারা এই অতিরিক্ত ভাড়া নেওয়াকে সমর্থন করছে না। তবুও বাস্তবে যাত্রীদের বাড়তি ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। কলকাতা শহরতলি এলাকায় যাতায়াতের অন্যতম ভরসা অটো, আর সেই অটোর ভাড়া বেড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Auto Fares Hike: লাগামছাড়া গ্যাসের দাম! ৫-১০ টাকা বাড়ল অটো ভাড়া! দক্ষিণ শহরতলীর কোন কোন রুটে ভাড়া বৃদ্ধি? জানুন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement