আশেপাশের বেশ কিছু গ্রামের সঙ্গে ঝালদার সংযোগ হয় এই রাস্তার মধ্য দিয়ে। তাই সমস্যা আরও বেড়ে চলেছে। বহুবার প্রশাসনের বিভিন্ন দফতরে জানান হলেও সমস্যা সমাধান হয়নি। তাই কোনও উপায় না পেয়ে গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগান।
আরও পড়ুন: পার্ক-সিনেমা হলে গিয়ে শারীরিক সম্পর্ক! এরপর যুবক বেঁকে বসতেই যুবতী যা করল, তুমুল হইচই
advertisement
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন , বহুবার বিডিও ও পঞ্চায়েত অফিসে তাদের সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু কোনও রকম সমাধান মেলেনি। প্রতিনিয়ত তাদের নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এর ফলে।
তাই কোনও কিছু উপায় না পেয়ে তারা নিজেরাই সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য আপোষ রজক বলেন , রাস্তা বেহাল থাকার কারণে গ্রামবাসীরা খুবই সমস্যার মধ্যে পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। আগামী দিনে এই সমস্যা যাতে পুনরায় না হয় তার চেষ্টা করা হবে।
বর্ষায় জলমগ্ন হয়ে রয়েছে শহর থেকে গ্রামের বেশিরভাগ এলাকা। অতিবৃষ্টিতে জীবন যেন দুর্বিষহ হয়ে উঠছে সকলের। প্রশাসনের পরোয়া না করে নিজেরাই সমস্যার সমাধানের কাজে হাত লাগায় দঁড়দা গ্রামের বাসিন্দারা।





