আরও পড়ুন: নিম্নচাপের জেরে ধানের ক্ষতির আশঙ্কায় চাষিরা
রামনগর-২ ব্লকের বালিসাই পানিপারুল মোড়ে পানীয় জলের সমস্যার জন্য পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পথ অবরোধ করে তাঁরা দাবি জানান, জলের সমস্যা না মিটলে এই পথ অবরোধ চলতে থাকবে। এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রামনগর থানার পুলিশ। ব্লকে ও থানায় তাঁরা বিষয়টি জানায়। বড়রানকুয়া, কাটাবাড়ি এই দুই গ্রামের প্রায় ১০-১২ টি নলকূপে গত এক বছর ধরে জল পড়ছে না বলে জানা গিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এতদিন ধরে কলে জল না পড়ায় বাধ্য হয়ে বড়রানকুয়া গ্রামীণ হাসপাতালের কল থেকে পানীয় জল বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু বর্তমানে হাসপাতাল থেকেও মিলছে না জল। ফলে পানীয় জল নিয়ে চরম সমস্যার মুখে গ্রামবাসীরা। জলের সমস্যা যাতে মেটে তাই তাঁরা পথে নেমেছেন। পানীয় জলের সমস্যা নিয়ে বহুবার স্থানীয় প্রশাসন বিভিন্ন দফতরে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।
সৈকত শী





