ঘোড়ামারা যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি ক্ষয়িষ্ণু দ্বীপের কথা। যে দ্বীপ ক্রমশ আয়তনে ছোট হচ্ছে। এই দ্বীপের প্রধান সমস্যা নদীর ভাঙন। সেই সমস্ত সমস্যা দুরে সরিয়ে দ্বীপের শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে স্কুলটি। ফলে এই স্কুলের গুরুত্ব অনেক। সেজন্য স্কুলের প্লাটিনাম জয়ন্তীতে ঘোড়ামারাকে বাঁচাতে হবে এই বার্তা দিতে চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে ওই দুই সাইকেল চালককে আমন্ত্রণ করেছিল স্কুল কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: বলিহারি সাহস! লাঠি উঁচিয়ে বাঘ তাড়াচ্ছিলেন বনকর্মী! পরের ঘটনা শুনলে গায়ের রোম খাড়া হয়ে যাবে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর পাঁচটা স্কুলের প্লাটিনাম জয়ন্তীর থেকে যা অনেকটাই আলাদা হয়েছে। সাইকেল চালিয়ে ওই দুই ব্যক্তি ঘোড়ামারা স্কুলের সামনে পৌঁছালে তাঁদের সম্মান জানানো হয়। এই চলমান ঘটনায় অংশ নিতে পেরে খুবই খুশি বলে জানিয়েছেন সন্দীপ কুমার দে ও প্রদ্যুৎ কুমার দে। ঘোড়ামারা বাঁচুক এটাই চান সকলেই।
নবাব মল্লিক





