TRENDING:

Bidhannagar Municipal Election: বুথের ভিতরেই হাতাহাতি দুই প্রার্থীর, বিধাননগরে সাক্ষী পুলিশ

Last Updated:

ঘটনাটি ঘটেছে বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের বুথে৷ সেখানে হাতাহাতি, বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি-র দুই প্রার্থী (Bidhannagar Municipal Election)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিধাননগর: বুথের মধ্যে হাতাহাতি করছেন দুই মহিলা প্রার্থী৷ মহিলা পুলিশকর্মী না থাকায় অসহায়ের মতো দু' জনকে নিরস্ত করার অনুরোধ করছেন এক পুলিশকর্মী৷ ভোটের দিন সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল বিধাননগর৷
বুথের ভিতরেই মারামারি৷
বুথের ভিতরেই মারামারি৷
advertisement

ঘটনাটি ঘটেছে বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের বুথে৷ সেখানে হাতাহাতি, বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি-র দুই প্রার্থী৷ রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের ওই বুথে তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছে, এই অভিযোগে এ দিন সকালে রিজার্ভ ব্যাঙ্ক আবাসনের বুথে হাজির হন বিজেপি প্রার্থী প্রণীত সাহা ঘোষ৷

আরও পড়ুন: 'কাল থেকে আমি থাকব, ছেড়ে দেব নাকি?', পুলিশের সামনেই হুঁশিয়ারি জিতেন্দ্রর

advertisement

পাল্টা তৃণমূল প্রার্থী এবং বিদায়ী কাউন্সলির মিনু দাস চক্রবর্তী অভিযোগ করেন, ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি এবং সিপিএম৷ এই অভিযোগকে কেন্দ্র করে দুই প্রার্থী এবং তাঁদের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা৷ শেষ পর্যন্ত বুথের ভিতরে ঢুকে পড়েন দুই প্রার্থী৷ সেখানেই কথা কাটাকাটির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় দু' জনের মধ্যে৷ সবমিলিয়ে চরম উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷

advertisement

আরও পড়ুন: দু' জনেরই ফিরে আসার লড়াই, শিলিগুড়িতে সব নজরে অশোক- গৌতম

শেষ পর্যন্ত পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনার জেরে দু' জনকে আটক করেছে পুলিশ৷

বিজেপি প্রার্থী প্রণীতা সাহা ঘোষের অভিযোগ, 'ওরা ছাপ্পা ভোট দিচ্ছিল৷ ১৬টি ছাপ্পা ভোট দিয়েছে৷ আমার কাছে সব খবর আছে৷ আমি এসে পড়াতেই সব ধরা পড়ে গিয়েছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পাল্টা তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর অভিযোগ, 'বিজেপি- সিপিএম মিলে ছাপ্পা ভোট দিচ্ছিল৷ উনি পূর্বাচলে গিয়েও ঝামেলা করে এসেছেন৷ সেখান থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে৷ এখানে আমাদের কর্মীদের ধরে ধরে মারা হচ্ছিল৷ সেই খবর পেয়ে আমি এসেছি৷'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bidhannagar Municipal Election: বুথের ভিতরেই হাতাহাতি দুই প্রার্থীর, বিধাননগরে সাক্ষী পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল