TRENDING:

Crime News: নাবালিকাকে যৌন হেনস্থা! হাতেনাতে ধরা পড়তেই যা হল ২ যুবকের, শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

Crime News: নাবালিকাকে যৌন হেনস্থা ও বিদ্বেষ মূলক  গালিগালাজ করার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত ধৃত দুই ভাইয়ের বাড়ি বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার পচাপানি গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: এক নাবালিকাকে যৌন হেনস্থার ও জাতি বিদ্বেষ মূলক গালিগালাজ করার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই ভাইয়ের নাম শেক জালালউদ্দিন ও শেক আফতাব আলি। এদের বাড়ি বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার পচাপানি গ্রামে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশপাহাড়ি এলাকার এক নাবালিকা রবিবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফেরার সময় নাবালিকাকে মাঝপথে আটক করে দুই ভাই। এরপর ওই নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি জাত তুলে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর নাবালিকা সেখান থেকে কোনও রকম ভাবে দৌঁড়ে পালালে তাঁকে ধাওয়া করে নিয়ে যায় শেক জালালউদ্দিন ও শেক আফতাব আলি।

advertisement

এরপর গ্রামের বাড়িতে গিয়ে ওই নাবালিকা ঘটনার কথা সব খুলে বলে ৷ তারপরই বাসিন্দারা এই দুই ভাইকে ধরে নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে বেলপাহাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা,উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে

আরও পড়ুন- সাগরদিঘি ‘অস্বস্তি’, প্রার্থী জটিলতা, অশান্তি-সংঘর্ষ! অভিষেকের নজরে মুর্শিদাবাদ

advertisement

অভিযোগ দায়ের হওয়ার পরেই রবিবার রাতে ধৃত দুই ভাইকে গ্রেফতার করেন। ধৃতদের বিরুদ্ধে এসটিএসসি ধারা ও পস্কো ধারায় মামলা রুজু করেন। এদিন সোমবার ধৃত দুই ভাইকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পতাকা, শাড়ি, গেঞ্জি, টুপি...কী নেই! রাজনৈতিক ছোঁয়ায় জমজমাট শিলিগুড়ির বাজার, লক্ষ্মীলাভে খুশি ব্যবসায়ীরা
আরও দেখুন

Raju sing

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: নাবালিকাকে যৌন হেনস্থা! হাতেনাতে ধরা পড়তেই যা হল ২ যুবকের, শুনলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল