TRENDING:

Maipith Tiger Attack: বনকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল, কামড়ে ধরল মাথা! মৈপীঠে বাঘে-মানুষে তুমুল লড়াই

Last Updated:

গতকাল রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে চলে আসে৷ এলাকায় বাঘের উপস্থিতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল, মৈপীঠ: বাঘ তাড়াতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার মৈপীঠে ভয়ঙ্কর কাণ্ড৷ বনকর্মীকে উপরে ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার৷ বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘটি৷ সঙ্গে সঙ্গে লাঠিসোটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা৷
বনকর্মীকে আক্রমণ বাঘের, লাঠি নিয়ে পাল্টা আক্রমণ রয়্যাল বেঙ্গলকে৷ ছবি- অর্পণ মণ্ডল৷
বনকর্মীকে আক্রমণ বাঘের, লাঠি নিয়ে পাল্টা আক্রমণ রয়্যাল বেঙ্গলকে৷ ছবি- অর্পণ মণ্ডল৷
advertisement

কোনওক্রমে বাঘের মুখ থেকে উদ্ধার করা হয় আহত বনকর্মীকে৷ দ্রুত তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ জানা গিয়েছে, ওই বনকর্মীর আঘাত গুরুতর৷

জানা গিয়েছে, গতকাল রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে চলে আসে৷ এলাকায় বাঘের উপস্থিতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা৷ যে এলাকায় বাঘ দেখা গিয়েছে, সেটি জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা৷

advertisement

আরও পড়ুন: ফের আতঙ্ক! জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা, পালাচ্ছে গবাদি পশু… থমথমে বেলপাহাড়ি

এ দিন সকালে গ্রামের অন্যপ্রান্তে দেখা মেলে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের৷ খবর পেয়ে সেই এলাকায় পৌঁছন বনকর্মীরা৷ নতুন করে শুরু হয় নেট দিয়ে এলাকা ঘিরে ফেলার কাজ৷ ওই সময়ই আচমকা একটি ধান ক্ষেতের মধ্যে এক বনকর্মীকে আক্রমণ করে বাঘ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

গুরুতর আহত অবস্থায় ওই বনকর্মীকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়৷ ওই বনকর্মীর শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে৷ এখনও ওই এলাকাতেই রয়েছে ওই বাঘটি৷ ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ৷ এলাকা ঘেরার কাজ করছে বন দফতর৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maipith Tiger Attack: বনকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল, কামড়ে ধরল মাথা! মৈপীঠে বাঘে-মানুষে তুমুল লড়াই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল