TRENDING:

Hooghly News: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল কিশোর ! সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় বাঁচল প্রাণ

Last Updated:

১৫ বছর বয়সি অভয় সাহু জলের স্রোতে ভেসে যেতে থাকে। ঘটনাটি নদীতটে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার পার্থ বিশ্বাসের নজরে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বাড়িতে কাউকে কিছু না জানিয়ে গঙ্গায় স্নান করতে এসেছিল কিশোর। গঙ্গা স্নান করতে আসলেও সাঁতার জানতো না ওই কিশোর। এরই মধ্যে অথৈ জলে পড়ে গিয়ে গঙ্গায় ডুবে যাচ্ছিল এমন সময় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার দেখতে পান পুরো ঘটনা। তৎক্ষণাৎ স্থানীয় এক যুবকের সহযোগিতায় গঙ্গায় ঝাঁপ মেরে ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে আসেন ওই সিভিক ভলেন্টিয়ার।
advertisement

ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁসবেড়িয়া মিল ফাঁড়ির অধীন শিবপুর রাজার ঘাটে । জানা যায়, দুপুর প্রায় ১টা নাগাদ ছয় বন্ধু মিলে গঙ্গায় স্নান করছিল। তাদের মধ্যে ১৫ বছর বয়সি অভয় সাহু জলের স্রোতে ভেসে যেতে থাকে। ঘটনাটি নদীতটে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার পার্থ বিশ্বাসের নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে স্থানীয়দের সতর্ক করেন। পার্থর ডাকে সাড়া দিয়ে এক স্থানীয় যুবক মহম্মদ সামির নদীতে ঝাঁপ দেন এবং অভয়কে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে বাদুর ঝোলায় চলছে যাতায়াত! দীর্ঘ আট বছর এই রাস্তায় নেই বাস

এরপর সিভিক ভলান্টিয়ার পার্থ বিশ্বাস প্রথমে তাকে শুয়ে ফেলে পেট টিপে মুখ থেকে জল বের করেন এবং স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করান। পরে তাকে মিল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত রায় পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই ছেলেটির মা কবিতা সাহু ফাঁড়িতে পৌঁছান।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি জানান, ছেলে সকাল ১১টা নাগাদ পড়তে ‌যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। ঘণ্টাখানেক পর থেকেই তিনি খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও পাননি। তখনই ফাঁড়ি থেকে ফোন আসে, “আপনার ছেলে এখানে আছে।” ফাঁড়িতে এসে তিনি পুরো ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন এবং বার বার ধন্যবাদ দিতে থাকেন ঐ সিভিক ভলেন্টিয়ারকে। ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় কিশোরকে পরিবারের হাতে তুলে দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নাটক বাঁচাতে রেলকর্মীদের অভিনব উদ্যোগ! যা করে দেখাল আদ্রা ডিভিশন, আপ্লুত নাট্যমহল
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল কিশোর ! সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় বাঁচল প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল