TRENDING:

South 24 Parganas News: আরও সহজে যাওয়া যাবে হাওড়া, দিঘা! দিন কয়েক পরেই নতুন বাস টার্মিনাস পেতে চলেছে রায়দিঘি

Last Updated:

নতুন বাস টার্মিনান্সের কাজ শুরু হবে রায়দিঘিতে। খুশি স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: এক মাসের মধ্যে নতুন বাস টার্মিনাসের কাজ শুরু হবে রায়দিঘিতে। যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে এই বাস টার্মিনাসের জন্য জায়গা দেখার কাজ শেষ হয়েছে। এই বাস টার্মিনাস তৈরি হলে রায়দিঘি ছাড়াও পাথরপ্রতিমা ও কুলতলির বাসিন্দারা খুবই উপকৃত হবেন। সুন্দরবন উন্নয়ন দফতরের জায়গায় এই কাজ হবে।
advertisement

যে জায়গায় বাস টার্মিনাস হবে সেখানে একটি ভবন নির্মিয়মান অবস্থায় পড়েছিল।

সেটিও নতুন করে তৈরি করা হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। এছাড়াও ছোট গাড়িও থাকবে সেখানে। আগে রায়দিঘি থেকে বাস ধর্মতলায় যেত। কিন্তু বর্তমানে সেই বাস পরিষেবা বন্ধ। বর্তমানে ছোট বাস ডায়মন্ডহারবার পর্যন্ত যায়। নতুন বাস টার্মিনাস হলে সেই সমস্যা মিটবে।

advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সুন্দরবনে কতগুলি রয়্যাল বেঙ্গল টাইগার আছে জানেন? ধরা পড়বে ৭২২টি ‘চোখে’! চমকে ওঠা খবর

View More

আরও পড়ুন: জয়নগরের মোয়া খাবেন তো? চিন্তা নেই, শীত পড়তেই গাছে উঠে পড়েছেন ওরা

এই এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম বাস। নিকটস্থ রেলস্টেশন ২০ কিলোমিটার দূরে অবস্থিত‌। বাস টার্মিনাস তৈরি হলে এই এলাকার যানজট সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রায়দিঘির বিধায়ক ডঃ অলক জলদাতা। তাছাড়াও ভবিষ্যতে এখান থেকে দীঘা, হাওড়ার মত জায়গাতেও দূরপাল্লার বাস যাবে। নতুন এই বাস টার্মিনাসের কাজ নিয়ে আশাবাদী স্থানীয়রা। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে শুনে খুশি সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

বাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আরও সহজে যাওয়া যাবে হাওড়া, দিঘা! দিন কয়েক পরেই নতুন বাস টার্মিনাস পেতে চলেছে রায়দিঘি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল