TRENDING:

South 24 Parganas News: জয়নগরের মোয়া খাবেন তো? চিন্তা নেই, শীত পড়তেই গাছে উঠে পড়েছেন ওরা

Last Updated:

শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস কাটতে ব্যস্ত হয়ে পড়ে জয়নগরের শিউলিরা।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস কাটতে ব্যস্ত হয়ে পড়ে জয়নগরের শিউলিরা। হালকা কুয়াশায় আর শীতের আমেজ চলছে। শীত মৌসুম শুরুর সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ। শুরু হয়েছে শীতের খেজুর রস আহরণ। এই রস আহরণে গাছিরা এখন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। খেজুর গাছের রস খুব জনপ্রিয় কারণ ওই খেজুর গাছের রস দিয়ে তৈরি হয় নলেন গুড়। আর এই নলেন গুড় দিয়ে জয়নগরের সবথেকে জনপ্রিয় মিষ্টান্ন মোয়া তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়।
advertisement

খেজুর রস জ্বাল দিয়ে এর গুড় তৈরি হয় তা দিয়ে আজও গ্রাম বাংলার এখনও পিঠে, পায়েস খাদ্য তালিকায় এখনও জনপ্রিয়। গাছিরা জানান, বছরজুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে শিউলিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায়। কারণ এই গাছ থেকেই তৈরি হয় সুমিষ্ট রস।

আরও পড়ুন: অল্পেই ধৈর্য হারিয়ে ফেলেন? একসঙ্গে অনেক কিছুর ভাবনা আসে? রইল ধৈর্য বাড়ানোর মোক্ষম কৌশল

advertisement

আরও পড়ুন: রাস উৎসব মানেই সার্কাসের আয়োজন! জানেন কোথায় রয়েছে এমন রীতি

View More

আর এই রস জ্বালিয়ে ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি তৈরি করা হয়। খেজুরের গুড় স্বাদ ও ঘ্রাণ সর্ম্পূণ ভিন্ন। খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে-যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস হবে। শীতের পুরো মৌসুম জুড়ে চলবে রস, গুড়, পিঠা-পুলি, পায়েস খাওয়ার পালা। খেজুর গাছ থেকে শুধু সুমিষ্ট রস ও গুড়ই হচ্ছে না, প্রকৃতির ভারসাম্য সুরক্ষায় খেজুর গাছে জরুরি। বাঙালির এই সময়ের অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের পিঠা-পায়েস। প্রাচীনকাল থেকেই খেজুর গুড়ের জন্য গ্রাম বাংলা বিখ্যাত। তার সঙ্গেই জয়নগরের মোয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরের মোয়া খাবেন তো? চিন্তা নেই, শীত পড়তেই গাছে উঠে পড়েছেন ওরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল