Healthy Lifestyle: অল্পেই ধৈর্য হারিয়ে ফেলেন? একসঙ্গে অনেক কিছুর ভাবনা আসে? রইল ধৈর্য বাড়ানোর মোক্ষম কৌশল
- Reported by:Suman Saha
- Published by:Shubhagata Dey
Last Updated:
Healthy Lifestyle: জীবনের পথ চলতে গিয়ে নানান রকমের সমস্যা আসবে সেই সমস্যা হয়তো আপনার ধৈর্য থাকবে না কিন্তু এরকম পরিস্থিতিতে ধৈর্য হারালে চলবে না। মূলত ধৈর্য হল অপেক্ষা করা আপনি যদি কোন কিছু নিয়ে বিরক্ত বা হতাশ হয়ে থাকেন, তাহলে সময় দিন।
advertisement
*জীবনে পথ চলতে গিয়ে নানা রকমের সমস্যা আসবে, সেই সমস্যা দেখা দিলে হয়তো আপনার ধৈর্য থাকবে না। কিন্তু এরকম পরিস্থিতিতে ধৈর্য হারালে চলবে না। মূলত ধৈর্য হল অপেক্ষা করা। আপনি যদি কোনও কিছু নিয়ে বিরক্ত বা হতাশ হয়ে থাকেন তাহলে সময় দিন, হাল ছাড়বেন না। আর ছোটখাটো বিষয় নিয়ে ভেঙে পড়া যাবে না। নিজেকে বোঝান নিজের সঙ্গে কথা বলুন আর নিজেকে ইগো থেকে সরিয়ে রাখুন এবং মানসিকভাবে স্বস্তি পাবে জানাচ্ছেন বিশিষ্ট মনোবিদ দিব্যেন্দু নস্কর।
advertisement
*কোনও কিছু নিয়ে কথা বলার সময় আর একজনের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমরা অনেকেই আরেকজনের কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই না, নিজেরটা আগে বলতে চাই। এখানে কিন্তু আপনার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন না, অন্যের কথা শোনার চেষ্টা করুন। বিষয় যাই হোক না কেন, সে কী বলছে তা বোঝার চেষ্টা করুন। ধৈর্য বৃদ্ধি করার এটা আরও একটি সহজ উপায় হল ভাল শ্রোতা হওয়া।
advertisement
advertisement
advertisement
*আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সব সময় আপনি একসঙ্গে অনেকগুলি কাজ নিয়ে থাকলে তখন দেখবেন আপনি অধৈর্য হয়ে পড়বেন। তাই একের অধিক কাজে মনোযোগ দিলে আপনি কোন কাজই ঠিকভাবে শেষ করতে পারবেন না। অন্য কাজের চিন্তা অস্থির হয়ে পড়বেন। তাই একসঙ্গে একের বেশি কাজ করা থেকে বিরতি থাকুন এবং একটি কাজ শেষ হলে আরও একটি কাজে মনোযোগ দিন। তাই আপনি চাইলেই আপনি নিজের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, আর এতে ধৈর্য বাড়বে।





