TRENDING:

Crime: ছেলে-বাবা কিনতে গিয়েছিলেন ওষুধ, তারপর রায়নায় হল মারাত্মক কাণ্ড, দেখলে চমকে যাবেন

Last Updated:

Crime: অভিযোগে বলা হয়েছে, সেই সময়েই বেশ কয়েকজন দুষ্কৃতী এসে ঘিরে ধরে এদের৷ সেই সময়ে এদের গুলি করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়না: পঞ্চায়েত ভোটের আগে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রায়না৷ এমন এক কাণ্ড ঘটল, যাতে এলাকার মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷ মনে করা হচ্ছে, পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঝামেলা ছড়িয়েছে বলেই মনে করছেন সকলে৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছেলে ও বাবা৷ তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ঘটনাটি ঘটেছে রায়নার শকুর এলাকায়৷ এমনিতেই নানা সময়ে রাজনৈতিক কারণে উত্তপ্ত থাকে বর্ধমানের এই নির্বাচনী কেন্দ্র৷ রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে চাপা উত্তেজনা থাকে সব সময়েই৷ আর সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন৷ স্বাভাবিক কারণে তৃণমূল স্তরে এখন রাজনৈতিক উত্তেজনা রয়েছেই৷ তার মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে৷

advertisement

আরও পড়ুন: নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ, বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণ নাগরিকেরা

আরও পড়ুন: বিজেপি-ও 'ভয়' পায় এই 'রাজা'কে! রইল ত্রিপুরার 'কিং'-এর 'কিং মেকার' হয়ে ওঠার কাহিনি

খবর পাওয়া গিয়েছে, অশান্তি শুরু হয়েছিল বুধবার দুপুরেই৷ সেই সময়েই মৃগাঙ্ক সিং-কে রাস্তা আটকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ৷ তার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগ দায়ের করার পর বাবার সঙ্গে ওষুধ আনতে যাচ্ছিলেন মৃগাঙ্ক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের
আরও দেখুন

অভিযোগে বলা হয়েছে, সেই সময়েই বেশ কয়েকজন দুষ্কৃতী এসে ঘিরে ধরে এদের৷ সেই সময়ে এদের গুলি করা হয়৷ মৃগাঙ্কর শরীরে একটি গুলি লাগে, দু’টি গুলি লাগে মৃগাঙ্কর বাবা বাদল সিংয়ের৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়৷ হামলাকারীরা তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে মৃগাঙ্কর পরিবারের পক্ষ থেকে৷ পাশাপাশি আক্রান্তরাও তৃণমূলের সমর্থক বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: ছেলে-বাবা কিনতে গিয়েছিলেন ওষুধ, তারপর রায়নায় হল মারাত্মক কাণ্ড, দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল